৯ দিনের সফরে বাংলাদেশে এলেন শায়খ ইবরাহিম আফ্রিকী

৯ দিনের সফরে বাংলাদেশে এলেন শায়খ ইবরাহিম আফ্রিকী

৯ দিনের সফরে বাংলাদেশে এলেন শায়খ ইবরাহিম আফ্রিকী

পাথেয় টোয়েন্টিফের ডটকম : ৯ দিনের সফরে বাংলাদেশে এলেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা মাওলানা ইবরাহিম আফ্রিকী।তিনি। বৃহস্পতিবার ৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

৯ দিনের এ সফরে শায়খ ইবরাহিম আফ্রিকী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইলমি দারস ও আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শায়খ ইবরাহিম আফ্রিকীর সম্ভাব্য সফরের স্থান ও তারিখ নিচে তুলে ধরা হলো-

১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
বাদ জোহর : ঢাকার দক্ষিণখানে লাখনি পাড়া মাহমুদিয়া মাদ্রাসায় (আশিয়ান সিটি কেন্দ্রীয় জামে মসজিদে) বয়ান।
বাদ আসর : ধৈবড় সোবহানিয়া মাদ্রাসায় মাসিক ইসলাহি মজলিসে বয়ান এবং রাত যাপন।

২০ সেপ্টেম্বর, শুক্রবার

সকাল ৯টা : খিলগাঁও খিদমাহ হাসপালে দোয়া অনুষ্ঠান।

জুমআর বয়ান : নারায়ণগঞ্জ সোনাহাজরা মাদ্রাসা মসজিদে জুমার বয়ান ও নামাজের ইমামতি।

বাদ আসর : আল মাহমুদ কিন্ডার গার্টেন বোর্ডের আওতায় নিজস্ব ভবনের ভিত্তি স্থাপন।

বাদ মাগরিব : তাকউয়াতুল ঈমান লিল বানাত মাদ্রাসায় মাসতুরাতের বায়াত; টিকরপুর জামেয়া মাহমুদিয়া মাদ্রাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাতযাপন।

২১ সেপ্টেম্বর, শনিবার

সকাল ১০ টা : আল জামিয়াতুল কেরামতিয়া খলিলীয়া কিউর, মুন্সিগঞ্জ-এ দোয়া।

সকাল ১১.৩০ মিনিট : আল মারকাজুল হক চাম্পাতলী মুন্সিগঞ্জ-এ নসিহত ও দোয়া।

বাদ জোহর : দেওভোগ মাদ্রাসায় ইসলাহি মজলিসে বয়ান।

বাদ আসর : হাজীপাড়া মাদ্রাসায় দোয়া।

বাদ মাগরিব : মুসলিমনগর, মুন্সিগঞ্জ মাহফিলে বায়ান ও রাতযাপন।

২২ সেপ্টেম্বর, রোববার
সকাল ১০.৩০টা : ঠাকুরগাঁও ইসলাহি জোড়ে বয়ান ও বায়াআত।
বিকাল ৩ টায় রংপুরের উদ্দেশ্যে রওয়ানা এবং বার আউলিয়া মাদ্রাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাতযাপন।

২৩ সেপ্টেম্বর, সোমবার

সকাল ৯ টা : বগুড়া জামিল মাদ্রাসায় মাসতুরাতদের নসিহত ও ইসলাহি বয়ান।

বাদ জোহর : নেত্রকোনা দোয়া।

বাদ মাগরিব : ঢাকার বসুন্ধরা মাদ্রাসায় বয়ান ও রাতযাপন।

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার

বাদ ফজর : মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় যিকিরের মাহফিল।

সকাল ৯ টা : মালিবাগ মাদ্রাসায় কুশল বিনিময় এবং ক্ষিলগাঁও মাহমুদিয়া মহিলা মাদ্রাসায় দোয়া।

দুপুর ১২ টা : জামিয়া রহমানিয়া মাদ্রাসায় স্থানীয় মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান।

বাদ আসর : মিরপুর পূর্ব কাজী পাড়া দারুল উলুম ইব্রাহীমিয়া মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদে বয়ান।
রাতযাপন : বারিধার মাদ্রসা, ঢাকা।

২৫ সেপ্টেম্বর, বুধবার

সকাল ১০ টা : সিলেট মাহমুদিয়া মাদ্রাসায় দোয়া।

বাদ জোহর : জামিয়া তাওক্কুলিয়া মাদ্রাসায় ইসলাহি বয়ান।

রাতযাপন : বারিধারা মাদ্রাসা।

২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

সকাল ৯ টা : টঙ্গী দারুল উলুম মাদ্রাসায় দোয়া, বাবুস সালাম মাদ্রাসায় দোয়া।

সকাল ১০ টা : ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা ও সেখানে ইসলাহি বয়ান ও দোয়া।

দুপুর ১২ টা : ময়মনসিংহ থেকে টাঙ্গাইল ইসলাহি বয়ান ও দোয়া।

বিকাল ৪ টা : ঢাকা সাইনবোর্ড জামিয়াতু ইবরাহীমিয়া মাদ্রাসায় ইসলাহি জোড়ে বয়ান।

রাতযাপন : ঢাকার বারিধারা মাদ্রাসা।

২৭ সেপ্টেম্বর, শুক্রবার

সকাল ৯ টায় বারিধারা মাদ্রাসায় বিশেষ নসিহত ও দোয়া ও জুমআ আদায়। বাদ জুমা ঢাকা ত্যাগ।

বাংলাদেশে শায়খ ইবরাহিম আফ্রিকীর পুরো সফরের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লামা নূর হোসাইন কামেসি ও মুফতি জাকির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *