হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জমিয়তুল উলামা হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব হবিগঞ্জ দারুল ইয়াকিন মাদরাসার মিলনায়তনে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল উলামা হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জামেয়া মোতাহারিয়া নবীগঞ্জের প্রিন্সিপাল মাওলানা মোজাহিদ আলী।
কমিটিতে যারা আছেন
আহ্বায়ক : মুফতি আনওয়ার আমির
সদস্য সচিব: মাওলানা যোবায়ের আহমদ তালুকদার
সদস্য: করিম নেওয়াজ, রাকিব মিয়া, মাওলানা সাজিদুল ইসলাম, হাফেজ আবিদ রহমান, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা মুশতাক আহমদ, সারোয়ার আমির, তানভির আহমদ, মাহমুদ রাব্বী।
জেলা সদস্য সচিব মাওলানা মুজাহিদ আলী জানান, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জমিয়তুল উলামা নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ জুলাই ২০১৮ ২৯ শাওয়াল ১৪৩৯ শনিবার বেলা ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় দারুল ইয়াকিন মাদরাসা মিলনায়তনে তালিমী হালকা উদ্বোধন হবে ইনশাআল্লাহ।


