নূরের অবস্থা শোচনীয়, কিডনির সঙ্গে আরও বিভিন্ন সমস্যা

নূরের অবস্থা শোচনীয়, কিডনির সঙ্গে আরও বিভিন্ন সমস্যা

পাথেয় ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল হক নূরকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর তিনি আরেকটি হাসপাতালে লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন। সেটি কোন হাসপাতাল নিরাপত্তার স্বার্থে জানায়নি তার পরিবার। তবে তার শারীরিক অবস্থা শোচনীয় বলে জানা গেছে।

এর আগে রবিবার দিবাগত রাত দুইটার দিকে নূরকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। প্রশাসনের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ এটা করেছিল বলে নূরের পরিবারের দাবি।

শনিবার কোটা আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলনের প্রাক্কালে মারধরে গুরুতর আহত হয়ে নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে সেখানেও চিকিৎসা নিতে দেয়া হয়নি। পরে ধানমন্ডির বেসরকারি আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে নূরের পরিবারের একজন বলেন, ‘আনোয়ার খান মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষ রাত ১টার দিকে এসে বলে আপনারা এখনই বের হয়ে যান। এসময় আমরা তাদের অনুনয়-বিনয় করেও কোনও কাজ হয়নি। রাত দুইটার পরে তারা আমাদের বের করে দেয়। পরে গোপনে আরেকটি হাসপাতালে গিয়ে আমরা তাকে ভর্তি করেছি।’

নূর এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আপনাদের কাছে হাসপাতালের ঠিকানা বলছি না। তবে আমরা খুবই নিরাপত্তা হুমকিতে আছি। সাংবাদিকরা আছেন বলে আমরা কিছুটা সাহস পাচ্ছি, তা না হলে আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে হত জানি না।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নূরের শারীরিক অবস্থা ভালো নয়। তার মাথা ও বুকে বড় ধরণের আঘাত লেগেছে। সারা শরীরে আঘাতের চিহৃ। বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হবে। কিডনির সমস্যার পাশাপাশি নতুন করে আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *