এইচএসসির ফল প্রকাশ করা হবে ১৯ জুলাই

এইচএসসির ফল প্রকাশ করা হবে ১৯ জুলাই

পাথেয় ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১৯ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার তিনি বলেন, আগামী ১৯ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বোর্ডগুলো।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় এক লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। পরীক্ষার্থীর এই সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ।

এবার এ পরীক্ষায় প্রথমবারের মতো ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে একাধিক প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হয়।

৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *