ভারতের সবখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড স্থাপনের সিদ্ধান্ত

ভারতের সবখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড স্থাপনের সিদ্ধান্ত

পাথেয় রিপোর্ট : মুসলমানদের শরয়ী এবং সাধারণ মাসআলা মাসায়েল শেখানোর উদ্দেশ্যে ভারতে ‘মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড’ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড’ দেশের সব জেলায় ইসলামী রীতিনীতির সাথে মাসআলা মাসায়েল শেখানোর জন্যও ‘দারুল কাযা’ স্থাপনের দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে।

১৫ জুলাই নয়াদিল্লীতে এম.পি এল.বি’র মিটিংয়ে এই প্রস্তাব রাখা হবে বলে জানা গেছে।

এম.পি’র সিনেটর মেম্বার জফর ইয়াব জিলানী বলেন, এখন পর্যন্ত উত্তরপ্রদেশে এমন ৪০টি শরয়ী আদালত রয়েছে। আমরা দেশের প্রত্যেক জেলায় এ আদালত প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি।


এখন পর্যন্ত উত্তরপ্রদেশে এমন ৪০টি শরয়ী আদালত রয়েছে। আমরা দেশের প্রত্যেক জেলায় এ আদালত প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি।


‘দারুল কাযা’র উদ্দেশ্য হলো অন্যান্য আদালতে যাওয়া ছাড়াই সমস্ত বিষয় শরীয়তের আলোকে জেনে নেওয়া।

আলোচনায় তারা এ কথাও উল্লেখ করেন, একটি দারুল কাযা পরিচালনায় ৫০ হাজার রূপির প্রয়োজন। জিলানী বলেন, আমরা ‘তাফহীমে শরীয়ত’ নামে একটি কমিটি গঠন করেছি। সাধারণ মানুষ যেন এর থেকে প্রয়োজনীয় সবকিছু জেনে উপকৃত হতে পারে। আমরা এম.পি’র আসন্ন মিটিংয়ে এ বিষয়েও প্রস্তাব পেশ করবো।

তিনি আরও বলেন, এই ইসলামি কমিটি বিজ্ঞ সুধীজনদের নিয়ে পুরো দেশের সব জেলাতেই বিভিন্ন কনফারেন্স ও সেমিনারের আয়োজন করবে। তারা শরয়ী হুকুম ও বিধানাবলীর ওপর মানুষদের স্বচ্ছ দিকনির্দেশনা দিবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবে।

অনুষ্ঠানে অতিথিরা মনে করেন, কমিটির উচিৎ এ জাতীয় প্রোগ্রাম খুব বেশী বেশী করা। এরসাথে ‘তিন তালাক ও উত্তরাধিকার’ সম্পর্কিত মাসআলা এবং এ সম্পর্কে বিশ্লেষণমূলক আলেচনা করার আহ্বানও জানান তারা।

অনুষ্ঠানে বাবরী মসজিদ বিষয়ে জিজ্ঞেস করা হলে জিলানী বলেন, বাবরী মসজিদের বিষয়টিও খুব গুরুত্বসহকারে মিটিংয়ে উপস্থাপন করা হবে। তবে, সামনেই এ ব্যাপারে চূড়ান্ত ফায়সালা হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বাবরী মসজিদ মামলা বিষয়ে সুপ্রিম কোর্টের এই মন্থরগতিতে মোটেই খুশি নন বলে জানিয়েছেন মুসলিম গ্রুপ।


অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : ডেইলি আখবারে মাশরিকি, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *