ফিরলেন আল্লামা মাসঊদ, জাতিসংঘকে মিয়ানমারে চোখ রাখার আহ্বান

ফিরলেন আল্লামা মাসঊদ, জাতিসংঘকে মিয়ানমারে চোখ রাখার আহ্বান

পাথেয় রিপোর্ট : দ্বীনী এক সফর শেষে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশে ফিরেছেন।

২২ জুলাই রোববার রাত আটটায় একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ যাত্রা করেন। এ সময় বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জমিয়ত চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক মুফতি ও ব্যারিস্টার জুনুদ উদ্দীন মাকতূম।

আমেরিকায় জমিয়ত চেয়ারম্যান ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার ৯ টায় আমেরিকার মিনেস্ট্রেরিয়াল টু এডভান্স রিলিজিয়াস ফ্রিডম শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২৫ জুলাই ২০১৮ বুধবার আরও একটি কনফারেন্সে অংশগ্রহণ করেন।

জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেররিজমের সঙ্গে ১ আগস্ট ২০১৮ বুধবার বিশ্ব থেকে জঙ্গিবাদ নিরসন শীর্ষক একটি পরামর্শসভায় অংশগ্রহণ করেন। তাদের উদ্দেশে আল্লামা মাসঊদ বলেন, আপনারা যদি মনে করেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন হয়ে গেছে তাহলে ভুল করবেন।
কাউন্টার টেররিজমের সদস্যদের মিয়ানমারে মুসলমানদের ওপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আল্লামা মাসঊদ বলেন, ধর্মের নামে এসব হত্যাকাণ্ড বন্ধে এগিয়ে আসতে হবে। আপনাদের চোখ সেদিকেও থাকবে বলে আমি মনে করি।

এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ আল্লামা মাসঊদকে হযরত শাহজালাল বিমানবন্দের শুক্রবার বিকালে স্বাগত জানান। হযরতকে তারা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ শাকির, নাঈম ইসলাম, শেখ মুহাম্মদ, আদিল মাহমুদ, কামরুজ্জামান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *