আল্লাহ তা’য়ালা বান্দাকে কিছু উত্তম সময়, দিন, রাত ও মাস দান করেছেন। যেই সময়, দিন, রাত ও মাসে ইবাদত অন্য সময়ের থেকে অনেক বেশী পুণ্য অর্জন করা যায়। দিনের মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। রাতের মধ্যে উত্তম রাত হলো লাইলাতুল কদর। দশকের মধ্যে উত্তম দশক হলো আশারায়ে যিলহজ্ব। মাসের মধ্যে উত্তম হলো চার মাস।তন্মধ্যে রমদান সবচেয়ে উত্তম।
ইনশাআল্লাহ, বাংলাদেশে আজ বাদ মাগরিব থেকে শুরু হবে আশারায়ে যিলহজ্ব। এই দশদিন ইবাদত করতে হাদিসে তারগীব ও উৎসাহ দেয়া হয়েছে। তাই এই দশদিন নিম্নোক্ত আমলসমূহ গুরুত্ব সহকারে করা।
১. নখ-চুল না কাটা। ২. রাত্রগুলোতে বেশি যিকর-তাসবীহ করা। ৩. প্রথম নয় দিন রোযা রাখা। ৪. আরাফার দিন অর্থাৎ নয় যিলহজ্ব রোযা রাখা। ৫. তাকবীরে তাশরীক পড়া। ৬. কুরবানী করা। ৭. ঈদুল আযহার নামায পড়া। ৮. ঈদ ও আইয়ামে তাশরীকে রোযা না রাখা।
লেখক : মুহাদ্দিস, জামিআ ইকরা বাংলাদেশ


