নিজস্ব প্রতিবেদক ● মিথ্যামামলায় জামিন পেলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কদমতলী থানার আহ্বায়ক মাওলানা শুয়াইব সোমবার বিকালে জামিনে মুক্তি পেয়েছেন। তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা আবদুল্লাহ শাকিরসহ আরও অনেক নেতাকর্মী।
জমিয়তের এই ত্যাগী নেতা মাওলানা শুয়াইব আহমদ প্রতিবেশীদের এক মিথ্যা মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর একটি শালিসে যোগ দিতে থানায় গেলে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মাওলানা শুয়াইব এ মামলা সম্পর্কে কিছু জানতেনই না। অথচ মামলায় আগে থেকেই তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে রেখেছিল। এ বিষয়ে চিঠি বা কোনো মারফতে তাকে কোনো কিছুই জানানো হয়নি। পরে শালিসে যোগ দিতে গেলে শত্রুবেশী প্রতিবেশী বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট থানার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাকে সে মামলায় গ্রেফতার দেখানো হয়।
সোমবার বিকালে জমিয়তুল উলামার এই নেতা মুক্তি পেলে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে জমিয়তের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, আল্লাহর মেহেরবানী মাওলানা শুয়াইব মুক্তি পেয়েছেন। একটি মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানির চেষ্টা করা হয়েছে।


