আলেম-জনতার ঐক্যের দাবিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে পথযাত্রা

আলেম-জনতার ঐক্যের দাবিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে পথযাত্রা

পাথেয় রিপোর্ট : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আলেম-জনতার ঐক্যের আহ্বানে দেশব্যাপী ঐতিহাসিক পথযাত্রার ডাক দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেছেন, দেশের আলেম উলামা দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে দেশে শান্তি ফিরে আসবে।

আল্লামা মাসঊদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের তাবলীগ ইসু নিয়ে আলেম ও আওয়ামদের মধ্যে যে বিভ্রান্তির উৎপত্তি হয়েছে তা নিরসন জরুরি। আলেমদের নেতৃত্বেই আওয়ামদের দ্বীনী কাজ করে যেতে হবে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, এই বিভাজন একটা বড় বিভ্রান্তি। আওয়ামদের আলাদা কোনো জামায়াত হতে পারে না। মাওলানা সাদ সাহেবের সঙ্গেও আলেমগণ আছেন, আবার আহমদ লাট এবং আবদুল ওয়াহাব সাহেবের সঙ্গেও আলেম আছেন।

তিনি বলেন, আমরা বেনাপোল থেকে সুনামগঞ্জ পথযাত্রা করতে চাই।

03
পরামর্শ বৈঠকে মুফতী নুরুল্লাহ রহ.-এর সাহেবজাদা মুফতী কেফায়েতুল্লাহ পরামর্শ দিচ্ছেন

১৯ সেপ্টেম্বর ২০১৯ বুধবার দিনব্যাপী বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে আলেম উলামার পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে পথপাত্রা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা ইয়াহয়া মাহমুদের নেতৃত্বে বেশ কয়েকবার পরামর্শ করে নিম্নুক্ত পথে পথে যেসব পথসভা হবে তা নির্ধারণ করা হয়।

০৬ অক্টোবর বেনাপোল থেকে শুরু হবে ঐতিহাসিক এ পথযাত্রা ০৮ অক্টোবর সুনামগঞ্জ এসে শেষ হবে বলে বাংলাদেশ জমিয়তুল উলামাসূত্রে জানা গেছ। জানা গেছে, ঐতিহাসিক এ পথযাত্রা সফল করতে ইতোমধ্যেই সব রকম প্রস্ততি সম্পন্ন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

পরামর্শ বৈঠকে উলামায়ে কেরাম

নিম্নে ঐতিহাসিক পথযাত্রার সম্পূর্ণ সফরসূচি উল্লেখ করা হলো-

বেনাপোল থেকে সুনামগঞ্জ
০৬-১০-২০১৮ থেকে ০৮-১০-২০১৮ (শনি, রবি, সোম)
০৬-১০-২০১৮ (শনিবার)

১. যশোর বাইপাস
সমাবেশ শুরু : সকাল ১০টা

যশোর থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা দুপুর ১২টা
২. সমাবেশ : হাদিসপার্ক, বিকাল ৪টা

০৭-১০-২০১৮ (রবিবার)
খুলনা থেকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা সকাল ৮টা

৩. ঘোনাপাড়া-গোপালগঞ্জ
পথসভা :সকাল ৯ টা

৪. ভাঙ্গা-ফরিদপুর
আগমন দুপুর ১২টা
পথসভা

৫. কাঠালবাড়িঘাট শরীয়তপুর বিকাল ৪টা
পথসভা

৬. কুচিয়া মোড়া কলেজ মাঠ, মুন্সিগঞ্জ
পথসভা : বাদ মাগরিব

০৮-১০-২০১৮ সোমবার
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা সকাল ৭.৩০

৭. নরসিংদী বেলাবো সকাল ১০টা
পথসভা

৮. ভৈরব দুপুর ১২টা

৯. পথসভা
বিশ্বরোড: বেলা ১.৩০ মি.

১০. পথসভা
বিকাল ৩.৩০ মি.
শায়েস্তাগঞ্জ-মিরপুর

* ১১. মৌলভীবাজার
পথসভা : বাদ আসর

১২. পথসভা
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট (বাদমাগরিব)

১৩. পথসভা
সুনামগঞ্জ পুরানা বাস স্ট্যান্ড, (বাদ এশা)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *