‘মাদক-দুর্নীতি থেকে যুবসমাজকে বাঁচাতে জমিয়তের পথযাত্রা’

‘মাদক-দুর্নীতি থেকে যুবসমাজকে বাঁচাতে জমিয়তের পথযাত্রা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমাদের এই বাংলাদেশ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ সর্বদাই ইসলাম, আল্লাহ, রাসূলের প্রতি অনুগতশীল ও ধর্মপ্রাণ বলে মন্তব্য করেন মাদরাসা আশরাফুল উলুম তেজগাঁও ঢাকার মুহতামিম মাওলানা আবু সুফিয়ান যাকী। তিনি বলেন, মাদক-দুর্নীতি থেকে যুবসমাজকে বাঁচাতেই জমিয়তুল উলামার এই পথযাত্রা।

৬ অক্টোবর শনিবার বিকেল ৮ টার দিকে খুলনার শহীদ হাদীস পার্কে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে দেশব্যাপি ঐতিহাসিক পথযাত্রার জনসভায় এসব কথা বলেন তিনি।

মাওলানা আবু সুফিয়ান যাকী বলেন, আমাদের এই বাংলাদেশ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ সর্বদাই ইসলাম, আল্লাহ, রাসূলের প্রতি অনুগতশীল ও ধর্মপ্রাণ।দিন দিন বাংলাদেশ উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশীয় শত্রু, অন্তর্জাতিক শত্রু, আমাদের এই উন্নতি-অগ্রগতি সহ্য করতে না পারে আমাদের যুব সমাজকে নেশা-মাদকের দিকে ঠেলে দিয়ে আমাদের দেশকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র করছে। এমন সময় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে এখন ঐতিহাসিক একটি পথযাত্রা ডাক দেয়ায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে ধন্যবাদ জানান তিনি।

জনসভায় বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী বলেন, মাদক যে ভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তারচেয়েও আরো বেশি যুব সমাজকে ধ্বংস ও নষ্ট করে দিচ্ছে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শিবির। জামাত-শিবির দেশ ও ইসলামের শত্রু। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে যে ভাবে দূরে থাকবে, এমনি ভাবে জামাত-শিবির থেকে উপস্থিত সবাইকে দূরে থাকার কথা বলেন মাওলানা সাইফী।

শহীদ হাদীস পার্কের সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কাসেম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহীম কাসিমী, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, মাওলানা আবু সুফিয়ান যাকী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা আব্দুল আলীম ফরীদী, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মাসঊদুল কাদির, মাওলানা ওয়ালিউল্লাহ মাসঊদ, মাওলানা জিয়া বিন কাসেম, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা কুতুব উদ্দীন, জামিয়তুল ইসলাহ কিশোরগঞ্জের শায়খুল হাদীস মাওলানা মুসলেহ উদ্দীন, পঞ্চগড় জমিয়তের আহবায়ক মাওলানা ওয়াহীদুজ্জামান, গাজীপুর জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুর রহীম তালুকদার। কুমিল্লা জমিয়তুল উলামার আহবায়ক মাওলানা সারওয়ার আলম ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার উদোগ্যে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে দেশব্যাপি ঐতিহাসিক পথযাত্রা শনিবার সকাল ১১টার দিকে যশোরের চাঁচড়ার মোড়ের জনসভা মাধ্যমে শুরু করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *