পাথেয় টোয়েন্টফোর ডটকম : জাগতিক দিক থেকে এই বঙ্গে বঙ্গবন্ধুর কোন তুলনা নেই দাবী করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, জাতীয় শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন বলেন, জাগতিক এবং পরকালীন দিক থেকে বাংলাদেশ পূণ্যভূমি গোপালগঞ্জ। জাগতিক দিক থেকে বঙ্গবন্ধু, পরকালীন দিক থেকে মাওলানা সামসুল হক ফরীদপুরী রহ.। আর স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন বিকল্প নেই বাংলাদেশে।
কওমি মাদরাসা স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, একমাত্র বঙ্গকন্যা হওয়ার কারণেই তিনি কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করতে পেরেছেন। কওমি মাদরাসার স্বীকৃতি প্রদান করে তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি একজন ধর্মপ্রেমী সুন্নী মুসলমান। শিক্ষা সনদের স্বীকৃতি পেয়ে কওমি উলামায়ে কেরাম এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
৭ অক্টোবর রোববার গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপি ঐতিহাসিক পথযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে রোল মডেলে পরিণিত হয়েছে। এমনকি আমাদের এই বাংলাদেশ চিরশত্রু পাকিস্তানিরাও এখন তাদেরকে সরকারকে আহ্বান করে বলে, আল্লাহর ওয়াস্তে আমাদের অন্তত বাংলাদেশ বানিয়ে দাও। বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ। এদেশের যুবকের ধর্মপ্রেমী। ইসলাম, ধর্ম ও দ্বীনের প্রতি এতো টান অন্যান্য দেশের যুবকদের মাঝে কমই দেখা যায়।কিন্তু পরিকল্পিত ভাবে কিছু দেশীয় ও আন্তর্জাতিক শক্তি আমাদের দেশের উন্নতি সহ্য করতে না পেরে আমাদের যুব সমাজকে মদ-নেশার দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্ত করে তাদের জীবনকে নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে।
যদি যুবদের জীবন নষ্ট করে দিতে পারে তাহলে বাংলাদেশ আর কখন বিশ্বেরদরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবে না। আর কেবল অভিযান চালিয়ে মাদকের বন্যা বন্ধ করা যাবে না, মানুষের হৃদয় থেকে মাদকের চাহিদা মিটিয়ে দিতে হবে। আর সেই চাহিদা মাটিতে দিতে পারেন উলামায়ে কেরাম। তাই আমাদের যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখার জন্যেই বাংলাদেশ জমিয়তুল উলামার দেশব্যাপি পথযাত্রা।
দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আল্লামা মাসঊদ বলেন, সমাজের সর্বত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দেশের উন্নতিকে নষ্ট করে দেয়। বাংলাদেশের এই উন্নয়নের ধারা আকড়ে রাখতে হলে আমাদেরকে দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সন্ত্রাস-জঙ্গীবাদ ইসলাম ও দেশের জন্যে ক্ষতিকর দাবী করে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী বলেন, ইসলাম কখনোই সন্ত্রাস-জঙ্গীবাদকে সমর্থন করে না, ইসলামের সাথে জঙ্গিবাদের লেশমাত্র সর্ম্পকও নেই। কিন্তু জামাত-শিবির ইসলামের নামে আমাদের দেশে সন্ত্রাস-জঙ্গীবাদ ছড়াচ্ছে। জামাত-শিবির ইসলামের শত্রু, দেশের শত্রু। জামাত-শিবিরকে বাংলাদেশ থেকে উৎখাত করার আহ্বান জানান আল্লামা সাইফী।
মাওলানা সুফিয়ান যাকী বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বাংলাদেশ ইসলাম ও জাতি অভিভাবক। তাঁর নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে দেশব্যাপি ঐতিহাসিক পথযাত্রা ইতিহাসে রাজসাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশে উলামায়ে কেরামের মার্যাদা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার উদোগ্যে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে দেশব্যাপি ঐতিহাসিক পথযাত্রা শনিবার সকাল ১১টার দিকে যশোরের চাঁচড়ার মোড়ের জনসভা মাধ্যমে শুরু করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।


