পাথেয় রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাস-জঙ্গিবাদ , দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আলেম জনতা ঐক্যের আহবানে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের ঐতিহাসিক পথযাত্রার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর, ভাঙ্গ আসনের সাংসদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।
৭ অক্টোবর রবিবার সকাল বারোটায় গোপালগঞ্জের ভাঙ্গায় ঐতিহাসিক এ পথযাত্রার সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কাজী জাফরুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের গুরুত্বপূর্ণ এ পথযাত্রাকে স্বাগত জানাই। আমি তার এমন একটি কর্মসূচিতে মুগ্ধ।
ঐতিহাসিক এ পথযাত্রায় দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা জাতীয় কর্তব্য বলেও উল্লেখ করেন তিনি। আজ দেশের সমৃদ্ধির জন্য ঐক্য ছাড়া কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন সাংসদ কাজী জাফরুল্লাহ।
সারাদেশে হাজার হাজার কওমী মাদরাসাগুলো গরীব ছেলেমেয়েদের মাঝে শিক্ষা ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা জাতীগত দুর্বল একটি দেশ। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। আমাদের দেশে নদীভাঙ্গা অঞ্চলের মানুষগুলো খুবই কষ্টে থাকে। এসব অঞ্চলে পড়াশোনার তেমন উন্নত কোনও ব্যবস্থা নেই। কিন্তু হাজার হাজার কওমী মাদরাসাগুলো এসব গরীব, দুঃখী ছেলেমেয়েদের ফ্রিতেই শিক্ষাদানের ব্যবস্থা করে আসছে। এ ক্ষেত্রে এসব মাদরাসার শিক্ষকদের আমরা শ্রদ্ধা জানাই। তারা অনেক কষ্ট করে ছাত্রদের শিক্ষাদান করে থাকেন।
এসময় স্বাীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের দেশের বিশাল এক জনগোষ্ঠী কওমী মাদরাসাকে মেইন স্ট্রীমে কাজ করে দেশ, ধর্ম ও জাতির সেবা করার সুযোগ করে দিয়েছেন এবং তাদের শিক্ষার অধিকার সহজেই তাদের ফিরিয়ে দিয়েছেন।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহীম কাসিমী, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, মাওলানা আবু সুফিয়ান যাকী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা আব্দুল আলীম ফরীদী, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মাসঊদুল কাদির, মাওলানা ওয়ালিউল্লাহ মাসঊদ, মাওলানা জিয়া বিন কাসেম, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা কুতুব উদ্দীন, জামিয়তুল ইসলাহ কিশোরগঞ্জের শায়খুল হাদীস মাওলানা মুসলেহ উদ্দীন, পঞ্চগড় জমিয়তের আহবায়ক মাওলানা ওয়াহীদুজ্জামান, গাজীপুর জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুর রহীম তালুকদার। কুমিল্লা জমিয়তুল উলামার আহবায়ক মাওলানা সারওয়ার আলম ভূইয়া, প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌর মেয়র, আবু রেজা মুহা: ফয়েজ। পৌর আওয়ামীলীগ সভাপতি শহীদুল হক নুর মুন্সী ও যুবলীগের সভাপতি মামুনুর রশিদসহ নেতৃস্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


