‘জিন্নাহকে বিশ্বাস করে- এমন ধোঁকা আর কখনোই খায়নি মুসলমানরা’

‘জিন্নাহকে বিশ্বাস করে- এমন ধোঁকা আর কখনোই খায়নি মুসলমানরা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান প্রতিষ্ঠার সময় মুসলমানরা মোহাম্মদ আলী জিন্নাহের বিশ্বাস করে যে ধোঁকা খেয়েছে, ইসলামের ইতিহাসে মুসলমানরা এমন ধোঁকা আর কখনো খায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, মুসলিম লীগের নেতা, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ নামাজও পড়তে জানতেন না। মোহাম্মদ আলী জিন্নার দোস্ত প্রখ্যাত লেখক খালিদ লতিব গৌবা তার এক লেখায় লিখেছেন, তিনি জিন্নাহকে কোনো একটা মসজিদে নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। জবাবে এই মুসলিম লীগ নেতা বলেছিলেন, ‘আমি জানি না কীভাবে নামাজ পড়তে হয়।’ তার এ উত্তরের পরিপ্রেক্ষিতে গৌবা বলেছিলেন, মসজিদে অন্যরা যা করবে, আপনিও তাদের দেখাদেখি সেটাই না হয় করবেন। এমনটা করলেই হবে।

১৯ অক্টোবর শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

মুমিনের সামনে সবসময় আখেরাত থাকবে দুনিয়া নয় উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, দুনিয়ার সবকিছুই আখেরাতকে সামনে রেখে কাজ করার নাম হলো দ্বীন। আর দুনিয়াকে সামনে রেখে কাজ করার নাম কুফুরী। দুনিয়া মুমিনদের জন্যে কিচ্ছু নয়, দুনিয়া কাফের-মুশরিক, ইহুদী-খৃস্টানদের জন্য। মুমিনের জন্যে আখেরাত। মুমিনের জন্য জান্নাত।

আল্লামা মাসঊদ বলেন, ইসলাম গ্রহণের কারণে হযরত সুমাইয়া রা.কে আবু জাহল প্রকাশ্যেভাবে উলঙ্গ করে হত্যা করেছিল। মরুভূমিতে আবু জেহেল ইয়াসির ও তার পরিবারকে নির্যাতন করছিল। রাসূল সা. তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এবং বলে ছিলেন, ইয়াসির সহ্য করো, তোমাদের জন্যে জান্নাত। সাহাবায়ে কেরামের সামনে সবসময় আখেরাত ছিল। তাই তারা সবধরণের নির্যাতন সহ্য করেছেন জান্নাতের আশায়।

বায়আতে আকাবায়ে সানিয়াতে মদীনাবাসী যখন রাসূল সা.কে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুতি নিল, তখন হযরত আব্বাস রা. দাঁড়িয়ে বললেন, মাদানীবাসী, তোমরা যে শুধু মোহাম্মদকে নিয়ে যাচ্ছ, বিষয়টা এমন নয়। বরং তোমরা সমগ্র আরবকে তোমাদের শত্রু বানিয়ে নিয়ে যাচ্ছ। এখন কি তোমরা আরবের সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছো?

জবাবে মদীনাবাসি রাসূল সা.কে বলে ছিল, মোহাম্মদ আমরা আমাদের জান, মাল, ইজ্জত, সমান, রক্তের বিনিময়ে আমরা আপনাকে রক্ষা করবো। বিনিময়ে আমরা কি পাবো? রাসূল সা. বললেন- ‘জান্নাত’। রাসূল তাদেরকে বলেন নাই, তোমার একটি ইসলামী রাষ্ট্র পাবে। তোমার মর্যাদা বৃদ্ধি হবে। তোমাদের ধন দৌলত হবে, ইত্যাদি ইত্যাদি। শুধু একটা কথা বলেছেন- ‘তোমরা বিনিময়ে জান্নাত পাবে’।

মসজিদে উপস্থিত মুসল্লিদেরকে সবসময় জান্নাতের আশায়, আখেরাতকে সবসময় সামনে রেখে জীবন পরিচালনা করার আহ্বান জানান আল্লামা মাসঊদ।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *