পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানকে দারিদ্র্যমুক্ত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দল নিয়ে দুই দিনের সফরে তুরস্কে গিয়েছেন। সেখানেই তিনি দেশকে দারিদ্র্যমুক্ত করতে চান বলে উল্লেখ করেছেন।
তুরস্কে গিয়ে ইমরান খান বলেন, আমার প্রধান চিন্তা সব মানুষকে দারিদ্র্যমুক্ত করা। তিনি এ সময় চীনের উদাহরণ দিয়ে বলেন, চীনের ৭০ লাখ মানুষ শেষ ৩০ বছরে দারিদ্র্যতা থেকে মুক্তি পেয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৫ জানুয়ারি শুক্রবার তুরস্কের বৈদেশিক বিনিয়োগ বোর্ডের সঙ্গে এক বৈঠক এসব কথা বলেন।
শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমরান। ইমরান বলেন, পিটিআই নেতৃত্বাধীন সরকার বিনিয়োগকে সমর্থন করে এবং অর্থ উপার্জন করার সুযোগ তৈরির ব্যবস্থা করবে।


