পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার সেইফ জোন কুর্দি গেরিলাদের জন্য নয় মন্তব্য করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার সেইফ জোন বা নিরাপদ অঞ্চল কুর্দি গেরিলাদের জন্য নয়। তিনি বলেন, তার দেশ কুর্দিদের জন্য সিরিয়াকে কখনো নিরাপদ অঞ্চলে পরিণত হতে দেবে না, যেমনটি ইরাকে হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) রাজধানী আংকারায় এক সরকারি অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এসব কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসীদেরকে তুরস্কের সীমান্ত থেকে দূরে রাখার জন্য আমরা নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছিলাম। অন্য কথায় আমরা এমন কোনো নিরাপদ অঞ্চলের কথা বলছি না যা তুরস্কের স্বার্থের বিরুদ্ধে যায়। আমরা এমন কোনো নিরাপদ অঞ্চল গঠন করতে দেব না যা তুরস্কের জন্য উত্তর ইরাকের মতো হয় যেখান থেকে আংকারা এখনো বাজে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে।
এরদোগান বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা নিয়ে তুরস্কের কোনো গোপন কোনো এজেন্ডা নেই। সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরকে এর প্রকৃত মালিকের কাছেই হস্তান্তর করা হবে।

