সংসদ বসার আগে প্রতিবাদী মানববন্ধন করলো বিএনপি

সংসদ বসার আগে প্রতিবাদী মানববন্ধন করলো বিএনপি

সংসদ বসার আগে প্রতিবাদী মানববন্ধন করলো বিএনপি

পাথেয় রিপোর্ট : জাতীয় একাদশ সংসদ নির্বাচনে তুমুল ভরাডুবির পর এবার শেখ হাসিনা সরকারের নতুন মন্ত্রিসভা নিয়ে সংসদ সদস্য সংসদ যাত্রার আগে আগে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জহিরউদ্দিন স্বপন, আবদুস সালাম আজাদসহ নেতা-কর্মীরা বুধবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে সারি বেঁধে দাঁড়ানো মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে তাদের কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই প্রেস ক্লাবের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে। অন্যদিকে মাত্র ছয়টি আসন পাওয়া বিএনপি কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।

একাদশ সংসদের এমপিদের নিয়ে বুধবার বিকাল ৩টায় বসছে প্রথম অধিবেশন। তবে বিএনপির বিজয়ী প্রার্থীরা এখনও শপথ নেননি। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও তারা সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

বিশ্লেষকগণ বলছেন, জাতীয় একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী শেখ হাসিনা সরকারের নতুন মন্ত্রিসভা নিয়ে সংসদ সদস্যদের এই অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে বলে মনে হয় না। কারণ, ঐক্যফ্রন্টের সাজেশন ও থিমের বাইরে এসে জামায়াতে ইসলামীর চাপমুক্ত থেকে বিএনপিকে ঢেলে সাজানোর গুরুত্ব অনেক বেশি। দলটি অন্যদের সুযোগ দিতে দিতে নিজেরাই ঝুলে যাচ্ছে। দলের তৃণমূল নেতারা আর আস্থা রাখতে পারছেন না। দলকে গোছাতে আরও সময় প্রয়োজন সেটাও বলছেন শীর্ষ নেতারা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে আর ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। এমন একটি অবস্থায় দল একটি বিপজ্জনক অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *