জমিয়তের আদলে বাংলাদেশেও ইয়ূথক্লাব চালু করবেন আল্লামা মাসঊদ

জমিয়তের আদলে বাংলাদেশেও ইয়ূথক্লাব চালু করবেন আল্লামা মাসঊদ

জমিয়তের আদলে বাংলাদেশেও ইয়ূথক্লাব চালু করবেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামায়ে হিন্দের ইয়ুথ ক্লাবের শারীরিক কসরৎ ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর শ্রেষ্ঠ খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জমিয়তে উলামা হিন্দের আদলে বাংলাদেশেও ইয়ূথক্লাব চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইয়ুথ ক্লাবের একটি সেন্টার আমি পরিদর্শন করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বাংলাদেশ ইয়ুথ ক্লাবের কার্যক্রম শুরু করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ তরুণরাও ইয়ুথ ক্লাব থেকে প্রশিক্ষিত হয়ে নিঃস্বার্থভাবে ইসলাম ও মুসলমানদের খাদেম হয়ে কাজ করবে।

জমিয়ত উলামা হিন্দের ইয়ূথ ক্লাবের উদ্যোগে মাদানী হলে আয়োজিত আলোচনাসভায় রোববার তিনি এসব কথা বলেন।

তরুণদেরকে স্বপ্ন দেখিয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলা উচিৎ বলে মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, তরুণরাই জাতির মেরুদণ্ড। তরুণদেরকে স্বপ্ন দেখাতে হবে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। তারা ভবিষৎ অনুযায়ী নিজেদেরকে গড়বে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ইয়ুথ ক্লাবের স্কাউট ট্রেনিং, রোভার্স স্কাউট অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণদের জন্য। তরুণরা এসবের মাধ্যমে উদ্যমী হয়ে উঠে। তিনি বলেন, সিভিল ডিফন্স অর্থাৎ আমি শুনেছি, শরীর ও মন সুস্থ রাখার জন্যে শারীরিক ব্যায়ামের প্রয়োজন ব্যবস্থা করা হয়েছে ইয়ুথ ক্লাবে। শারীরিক ব্যায়ামের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা করার কৌশলও শিখানো হয়।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, জমিয়তের ইয়ুথ ক্লাবে তরুণদের তারবিয়্যাতের যে ব্যবস্থা করা হয়েছে তা অত্যন্ত আনন্দের সংবাদ। আমি মনে করি, এই তারবিয়্যাতের ব্যবস্থার কারণে তরুণদের যেহেন পরিষ্কার হবে। স্বপ্নবাজ তরুণরা ইয়ুথ ক্লাব থেকে প্রশিক্ষিত হয়ে নিঃস্বার্থভাবে ইসলাম ও মুসলমানদের খাদেম হয়ে কাজ করবে। স্কাউট ট্রেনিং, রোভার্স স্কাউট পাশাপাশি ধর্মীয় বিষয়াদী যুক্ত করাটা আমার নজর কেড়েছে। আমি আশা করছি, জমিয়তে উলামা হিন্দের আদর্শে ও যেহনিয়্যাতে এসব তরুণরা গড়ে উঠবে।

প্রসঙ্গত, ১৬ জুন ২০১৯ জমিয়ত ইয়ূথ ক্লাবের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জমিয়তে উলামা হিন্দ ইয়ূথ ক্লাব আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর শ্রেষ্ঠ খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। সঙ্গে ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট ও ইকরা বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।

গ্রন্থনা ও শ্রুতিলিখন : আদিল মাহমুদ ও কাউসার মাহমুদ

সম্পাদনা : মাসউদুল কাদির

সূত্র : জমিয়তে উলামা হিন্দ দিল্লী অফিস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *