মঙ্গলবার দিনাজপুর যাচ্ছেন আল্লামা মাসঊদ

মঙ্গলবার দিনাজপুর যাচ্ছেন আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক  ● বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে যোগদানের জন্য দিনাজপুর যাচ্ছেন সংগঠনের চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। সমাজের তৃণমূলপর্যায় থেকে মানবসেবায় মানুষকে অংশিদার করার উদ্দেশ্যেই তিনি এই সফর করছেন বলে জানা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরে জয়িমত নেতা মাওলানা হারুন মিয়াজি ও কারী মাকসুদুর রহমান আল্লামা মাসঊদকে অভ্যার্থনা জানাবেন। বিমানবন্দরে মাওলানা শামসুল হুদা খান ও মাওলানা আইয়ুব আনসারী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার প্রচারসেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, মঙ্গলবার দিনাজপুর বটতলী মাদরাসা মিলনায়তনে রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। রাতে মাদরাসার শূরা বৈঠকেও কথা বলবেন জমিয়ত চেয়ারম্যান।

মাওলানা মাকনুন বলেন, বুধবার সকাল দশটায় হিলি মাদরাসায় উলামা সম্মেলনে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাহুম। এ ছাড়াও ঢাকা থেকে সফরে আসা জমিয়তুল উলামার সেক্রেটারী মাওলানা আবদুর রহীম কাসেমী, জমিয়ত নেতা হুসাইন আহমদ, মাওলানা আইয়ুব আনসারী ও মাওলানা শামসুল হুদা খান উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *