ইসলাহুলের উদ্যোগে দুস্থদের ভ্যান বিতরণ

ইসলাহুলের উদ্যোগে দুস্থদের ভ্যান বিতরণ

ইসলাহুলের উদ্যোগে দুস্থদের ভ্যান বিতরণ

পাথেয় রিপোর্ট : ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ইকরা বাংলাদেশ চত্বরে দুস্থদের ভ্যান বিতরণ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

দেশব্যাপী ভ্যান বিতরণের কর্মসূচি হিসেবে রাজধানীতেও পাঁচজন দুস্থকে ভ্যান প্রদান করা হয়। ভ্যান বিতরণের সময় শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমরা দেশব্যাপী দুস্থদের মধ্যে ভ্যান বিতরণ করছি। অসহায় মানুষেরা সামান্য অবলম্বনকে কেন্দ্র করে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা সে চেষ্টাটাই করছি।

শুক্রবার জুমার পর তিনি দুস্থদের মধ্যে ভ্যান বিতরণ করনে।

ভ্যান বিতরণের পর সবাইকে নিয়ে তিনি আল্লাহর দরবারে মোনাজাতও করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা উবায়দুর রহমান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা ইহতেশামুল হক, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।
ঢাকার হাজিপাড়া এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

02
ভ্যান বিতরণের পর সবাইকে নিয়ে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *