তাকি উসমানীর গাড়িবহরে হামলার নিন্দা জানালেন আল্লামা মাসঊদ

তাকি উসমানীর গাড়িবহরে হামলার নিন্দা জানালেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : পাকিস্তানের বিশিষ্ট আলেম বিশ্ববিখ্যাত লেখক ও ফকিহ আল্লামা তাকি উসমানীর গাড়িবাহরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, একজন বিশ্ববিখ্যাত লেখক ও আলেমের গাড়িবহরে হামলার মতো জঙ্গিপনা আর কিছুই নেই। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

পাকিস্তানের শীর্ষ আলেমদের যথাযথ নিরাপত্তার দাবি জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, একজন আলেম একটি দেশের রত্ন। যে দেশে আলেমের কদর নেই সে দেশ কখনোই শান্তির নয়। পাকিস্তানকে শীর্ষ আলমদের নিরাপত্তা নিশ্চিত করত হবে।

বিশ্বব্যাপী কেউই সন্ত্রাসীদের রক্তচক্ষুর বাইরে নেই দাবি করে আল্লামা মাসঊদ বলেন, কেউ যদি মনে করেন তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চুপ থেকে ভালো থাকবেন তা কখনোই সত্য নয়। তিনি কখনোই নিরাপদ নন।

২২ মার্চ ২০১৯ শুক্রবার বিকালে গণমাধ্যমে এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

বিশ্বের সর্বস্তরের আলেম উলামাসহ সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একত্র হওয়ার আহ্বান জানান ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *