বৈশাখ | উমর ফারুক শাবুল
বছর ঘুরে আসছে আবার
পহেলা বৈশাখ,
সবার ঘরে করছে বিরাজ
আনন্দেরই ডাক।
হাতে কাচি, মাথায় ছাতা
চলছে চাষি ভাই
ধান কেটে এনে চাষি
দিতেছে মাড়াই।
বউ ঝিয়েরা ব্যস্ত থাকে
সিদ্ধ দিতে ধান
ধান শুকানোর জন্য তাঁরা
তৈরী করে উঠান।
ধানের খড়ও শুকায় তাঁরা
প্রখর রোদের মাঝে,
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাঁরা
ব্যস্ত থাকে কাজে।
রোদে শুকায় বৃষ্টি ভিজে
করে মেহনত,
সিদ্ধ করে গোলায় রাখে
ধানের আমানত।
এই কৃষকের পরিশ্রমে
সোনার ফসল ফলে
এই ফসলই খেয়ে সবাই
বাঁচি দলে দলে।
সবফসলের মূল কারিগর
তোমার আমার প্রভু
সুখে দুঃখে তাঁকে যেনো
ভুলে না যাই কভু।
(তারিখ : ১ বৈশাখ, ১৪ এপ্রিল ২০১৯ ইং রোববার)


