নান্নু মুন্সি আগেই বহিষ্কৃত : ইসলামী আন্দোলন মহাসচিব
পাথেয় রিপোর্ট : নীতিমালা লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি ও গোপালগঞ্জ জেলা সভাপতি মুফতী শেহাবুদ্দিনকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহু আগেই বহিষ্কার করা হয়েছে।
১৫ এপ্রিল ২০১৯ সোমবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বার বার সতর্ক এবং আত্মপক্ষের সুযোগ দেয়ার পরও সতর্ক না হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে। আতিকুর রহমান নান্নু মুন্সির সাথে কোন প্রকার সম্পর্ক না রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকল সহযোগি সংগঠন ও তাদের সকল শাখা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে নীতিমালা লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি ও গোপালগঞ্জ জেলা সভাপতি মুফতী শেহাবুদ্দিনকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহু আগেই বহিষ্কার করা হয়েছে।
১৫ এপ্রিল ২০১৯ সোমবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বার বার সতর্ক এবং আত্মপক্ষের সুযোগ দেয়ার পরও সতর্ক না হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে। আতিকুর রহমান নান্নু মুন্সির সাথে কোন প্রকার সম্পর্ক না রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকল সহযোগি সংগঠন ও তাদের সকল শাখা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
১৫ এপ্রিল ২০১৯ সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীনের সিনিয়র সহ-সভাপতি ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার মূল হোতা সিরাজ উদ দৌলাসহ জড়িত সকলকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, নুসরাতকে যৌন নিপীড়নকারী মাদরাসার অধ্যক্ষসহ দোষীরা যেন কোনভাবেই রেহাই না পায় সে জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়ন দেশে মহামারী আকার ধারণ করেছে। দেশের আনাচে-কানাচে প্রতিদিনই কোথাও না কোথাও নারী ও শিশু খুন, ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু ঘাতকরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার কারণে যৌন নিপীড়ন ও ধর্ষণ থামছে না।