বানিয়াচংয়ে স্বাস্থ্য ও পুষ্টিসেবা সপ্তাহ উদ্বোধন
’স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’
উমর ফারুক শাবুল, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : ’স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যের নিরিখে সারাদেশের মতো বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মো শাহ পরান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বিটিভি ওয়ার্লড। ওই উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় পরখ করা হয় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. আবুল হাদি শাহ পরান স্থানীয়ভাবে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য ও পুষ্টিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে ডা. শাহ পরানের সভপতিত্বে ও ডা. রিফায়েত হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে মাত্র একজন মেডিকেল অফিসার ছিলেন। বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি আরো ৪ জন মেডিকেল অফিসার অত্র হাসপাতালে যোগদান করেছেন। কিন্তুু বানিয়াচং উপজেলায় ৫ লাখ জনগণ রয়েছেন। এ হিসেবে ৮০ হাজার লোকের জন্য ১ জন ডাক্তার রয়েছেন। তারপরও সেবার মান বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর। হাসপাতালের আউটডোর থেকে ৩৫ প্রকারের ঔষধ এবং ইনডোর থেকে ৬২ প্রকারের ঔষধ রোগীদের সরবরাহ করা হয়।
ডা. শাহ পরান বলেন, সেবা সপ্তাহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে রক্তের গ্রুপ, প্রশ্রাব ও ইউরিন পরীক্ষা করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, হাসপাতাল সেবা কমিটির সদস্য গোলাম কিবরিয়া লিলু, সেবা কমিটির সদস্য সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক এস এম খোকন।
সভায় উপস্থিত ছিলেন, ডা. শামীমা আক্তার, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্মৃতি চ্যাটাজী কাজল, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, সাংবাদিক মোশাহেদ আলী সাহেদ, মখলিছ মিয়া, আতাউর রহমান মিলন, আল আমিন খান প্রমুখ।
বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি আরো ৪ জন মেডিকেল অফিসার অত্র হাসপাতালে যোগদান করেছেন


