ভুলে বিজেপিকে ভোট দিয়ে রাগে আঙুল কাটলেন যুবক

ভুলে বিজেপিকে ভোট দিয়ে রাগে আঙুল কাটলেন যুবক

ভুলে বিজেপিকে ভোট দিয়ে রাগে আঙুল কাটলেন যুবক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাগে অভিমানে কতকিছুই না করে মানুষ! আত্মহত্যার পথও বেছে নেয় অনেক অবুঝ মানুষেরা। এবার ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরের এক যুবক ঘটালেন ভয়ঙ্কর এক ঘটনা। ইভিএমে বসপার হাতি ছাপ বোতাম চাপতে গিয়ে ভুল করে বিজেপির পদ্মে চাপা হয়ে যাওয়ায় রাগে ক্ষোভে নিজের আঙুল কেটে ফেললেন এক যুবক।

বৃহস্পতিবার এমনই এক অদ্ভূত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।

এদিনে ভোট দিতে গিয়েছিলেন শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার। কিন্তু ইভিএম-এ হাতি ছাপের বোতাম টিপতে গিয়েই বিপত্তি। ভুল করে তিনি পদ্ম ছাপের বোতামে চাপ দিয়ে দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট গিয়ে পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।

এলাকাবাসীর বক্তব্য এতে খুবই অনুতপ্ত পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন। তবে অনুতাপ, নাকি কোনও চাপে পড়ে তিনি একাজ করেছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এনিয়ে অবশ্য তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এবার বুলন্দশহরে জোর টক্কর সপা-বসপা-আরএলডি জোট বনাম বিজেপির। কিন্তু বৃহস্পতিবার ভোট শুরু হতেই গোলমাল পাকিয়ে ফেলেন বিজেপি প্রার্থী ভোলা সিং। একটি বুথে গিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চেয়ে বসেন। সেই ভিডিও সামনে আসতেই ভোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে জেলার জোর শোরগোল শুরু হয়ে যায়।

এদিকে আসামের জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও পার্লামেন্ট সদস্য মাওলানা বদরুদ্দীন আজমলকে ‘ইলু-ইলু’ ভর্ৎসনা করে বক্তব্য দেন বিজেপির নির্বাচন পরিচালক হীমন্ত বিশ্বশর্মা। তিনি অভিযোগ করে বলেছেন, ‘কংগ্রেস গোপনে আঁতাত করেছে আজমলে সঙ্গে। দিনে কুস্তি, রাতে দোস্তি।’ যুযুধান দুই পক্ষের মুখেই এখন ইলু-ইলু। সামনেই আসামের প্রধান উৎসব রাঙালি বিহু। তার আগে ফের হিন্দি গানের সুর ফিরে এসেছে মুখে মুখে।

কংগ্রেস ও বিজেপি উভয়েরই হুংকার, আজমলকে আসামের রাজনীতি থেকে নিশ্চিহ্ণ করে দেবে। ওদিকে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈও তাকে ছেড়ে কথা বলেননি। তিনি প্রকাশ্যে বলেছেন, আজমল বিজেপির দালাল। কংগ্রেসের ভোট কাটতেই তাঁকে ব্যবহার করছে বিজেপি।

ভিডিও বক্তব্য———-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *