আদব আখলাকে সেরা কওমীর ছাত্ররা
মাওলানা আমিনুল ইসলাম : আমাদের দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে আদব আখলাকে সেরা কওমী মাদ্রাসার ছাত্ররা। কওমী মাদ্রাসার মত এত আদবী ছাত্র আর কোথাও পাওয়া যাবে না। অতীতেও পাওয়া যায়নি। কেবল সরকারিভাবে এদের কাজের সুযোগ কম থাকার কারণে তাদের প্রকৃত অবস্থা বোঝা যায় না।
কওমী মাদ্রাসায় কোনদিন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। এই প্রথম একটা সমস্যা দেখা দিল। আর কর্তৃপক্ষ বিষয়টা জানার পর সাথে সাথে সকল পরীক্ষা বাতিল করে দিলেন। আর পুনরায় সকল সাবজেক্টের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেন আমাদের বোর্ডের মুরুব্বীগণ।
সবচেয়ে আশ্চার্য বিষয় হলো, যে সব সাবজেক্টের পরীক্ষা আগেই হয়ে গেছে, সে গুলোও আমাদের মুরুব্বীগণ বাতিল ঘোষণা করলেন।
আবার নতুন করে ২৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছে। সকল ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছে।
এই পরীক্ষাকে কেন্দ্র করে কওমী মাদ্রাসার ছাত্রদের আদব আখলাক এবং ধৈর্য প্রমাণিত হল। সারা বছর মেহনত করে ছাত্ররা পরীক্ষায় অংশ গ্রহণ করে ছিল। বেশ কয়েকটা পরীক্ষাও হয়ে গেল। কিন্তু পরীক্ষার মাঝে এসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সকল পরীক্ষা যখন বাদ হলো, কওমীর সন্তানেরা তারা তাদের উস্তাদদের প্রতি শ্রদ্ধা ও সন্মান দেখালেন। কোথাও কোন ছাত্র উস্তাদদের এই সিদ্ধান্তকে অসন্মান করলেন না। বরং সকল ছাত্র মাথা পেতে নিলেন।
সারাদেশের হাজার হাজার ছাত্রের কেউ এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখান নি। কোথাও কোন চু চেরা হয়নি। উস্তাদদের সিদ্ধান্তই চূড়ান্ত মনে করেছেন সবাই।
এই যে কওমীর সন্তানদের আখলাক, এত আদব, এরকম ধৈর্য পৃথিবীর আর কোন প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে পাওয়া যাবে? কখনোই না। সম্ভব না। কলেজ বিশ্ববিদ্যালয় হলে কী হতো। এমন আন্দোলন গড়ে তোলা হতো যা শিক্ষকদের জন্যই অনভিপ্রেত মনে হতো। এই পেশাকেই তাদের দুষতে মনে চাইতো। এসব অতীতের অভিজ্ঞতা বটে।
সত্যিকারের ইলমে ওহীর ধারকবাহক এরাই। এরাই নবীর ওয়ারীছ।
এরকম প্রত্যেকটা কাজে কর্মে কওমীর সন্তানেরা ধৈর্য, আদব, আখলাক দেখিয়ে থাকেন। নিজের উস্তাদ, মা,বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলের সাথে উত্তম আখলাক প্রদর্শন করে থাকেন কওমী মাদ্রাসার ছাত্ররা।
সম্পূর্ণ নববী আদর্শ আঁকড়ে ধরে আছেন কওমীর সন্তানেরা। যে আদর্শ ছিল সাহাবায়ে কেরামের, যে আদর্শ ছিল তাবেয়ীন, তাবে তাবেয়ীনদের, যে আদর্শ ছিল আমাদের আকাবির আছলাফের। ঠিক সেই আদর্শ বক্ষে ধারণ করে আছেন আমাদের কওমীর সন্তানেরা।
আল্লাহ তায়ালা এসকল ছাত্রদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
লেখক : শিক্ষক ও সমাজবিশ্লেষক


