শ্রীলঙ্কায় বোমা হামলার প্রতিবাদে হিন্দ জমিয়তের প্রেস কনফারেন্স আজ

শ্রীলঙ্কায় বোমা হামলার প্রতিবাদে হিন্দ জমিয়তের প্রেস কনফারেন্স আজ

শ্রীলঙ্কায় বোমা হামলার প্রতিবাদে হিন্দ জমিয়তের প্রেস কনফারেন্স আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রেস কনফারেন্সর আয়োজন করেছে ভারতে একশত বছরের পুরানো জনপ্রিয় সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ।

মাওলানা আজমতউল্লাহ কাসেমীর স্বাক্ষরিত জমিয়তের উলামা হিন্দের প্যাড সূত্রে জানা যায়, প্রেস কনফারেন্সটি ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় ভারতের নয়াদিল্লি-এর স্পিকার হলে অনুষ্ঠিত হবে।

ভারতের গণমাধ্যমকর্মী ও বিজ্ঞজনদের উদ্দেশ্যে প্যাডে বলা হয়েছে, সম্মানীত স্যার/ম্যাডাম, আপনার নিশ্চয়ই অবগত আছেন, শ্রীলঙ্কার রাজধানীসহ দেশটির বিভিন্নস্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে জমিয়তে উলামা হিন্দ এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলো একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছে। এতে আপনাদের উপস্থিতি কামনা করছি।

প্রেস কনফারেন্স সম্পর্কিত কোন তথ্যের প্রয়োজন হলে যোগাযোগ করুন—
ইমেইল : juhpress@gmail.com
মোবাইল : +9868431025, 7874012584

প্রসঙ্গত, শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় গত রোববার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *