সিঙ্গাপুরে হাইকমিশনারের হাতে শান্তির ফতওয়া

সিঙ্গাপুরে হাইকমিশনারের হাতে শান্তির ফতওয়া

নিজস্ব প্রতিবেদক ● সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মুস্তাফিজুর রহমানকে জঙ্গিবাদ বিরোধী একলক্ষ আলেমের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির  ফতওয়ার নমুনা কপি তুলে দেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম  আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। 
হাইকমিশনার জনাব মুস্তাফিজুর রহমান আল্লামা মাসঊদের সন্ত্রাসবিরোধী এই পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, এই ফতওয়া জারির পর থেকে সন্ত্রাসীরা তাদের গতিপথ বদলাতে শুরু করেছে।
আল্লামা মাসঊদ বলেন, আমরা বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছি। সমগ্র বিশ্বেই আজ ধর্মের ছদ্মাবরণে যেসব সন্ত্রাস চলছে তা ইসলামের সঙ্গে কোনোভাবেই যায় না। তারা ইসলামকে কলুষিত করতেই এসব সন্ত্রাসবাদের চর্চা শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *