পুবের কলম ঈদসংখ্যার মোড়ক উন্মোচন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পুবের কলম ঈদসংখ্যার মোড়ক উন্মোচন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পুবের কলম ঈদসংখ্যার মোড়ক উন্মোচন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পশ্চিম বাংলার জনপ্রিয় পত্রিকা পুবের কলমের মোড়ক উন্মোচক করেছেন। মন্ত্রী উপস্থিত মেহমানদের সঙ্গে আপ্যায়নেও অংশ নেন। মুসলমানেদর লেখালেখি ও সাহিত্যচর্চার বিষয়েও তিনি খোঁজখবর নেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে কলম নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, পুবের কলমের পাঠক এখন সারা বাংলায়। এর চাহিদা ব্যাপক বেড়ে গেছে। এমনকি অমুসলিম পাঠকরাও এখন কলম পড়ছেন।

তিনি দেশের সাম্প্রতিক উত্তেজনাকর অশান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন– এতে আতংকিত হওয়ার কিছু নেই। অসংখ্য মহৎ ব্যক্তির জন্ম এই দেশের মাটিতে। মন্ত্রী তাঁর বক্তব্যে রাসূলুল্লাহ সা.-র সুন্নাহ আরও বেশি করে পালন করার দিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানে পুবের কলম ঈদসংখ্যা ২০১৯-এর মোড়ক উন্মোচনে মন্ত্রী এসব কথা বলেন।

তবে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছোটখাট অনুষ্ঠানেই বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাজির ছিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিশ আলি, বিশিষ্ট উদ্যোগপাতি ও সমাজসেবী ইশতিয়াক আহমেদ রাজু, সাংবাদিক ও দৈনিক স্টেটসম্যান-এর সম্পাদক শেখ সদর নইম, বসিরহাটের পীরজাদা খোবায়েব আমিন প্রমুখ।

পুবের কলমের সম্পাদক আহমদ হাসান ইমরানের স্বাগত ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, বর্তমান বিশ্বে ইতিহাস বিকৃতির যে প্রবণতা লক্ষ করা যাচ্ছে, সেটাকে মাথাই রেখেই এবারের পুবের কলম ঈদ সংখ্যায় ইতিহাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিধায়ক ইদ্রিশ আলি বলেন, পুবের কলম পড়ে অজানা খবর পাই। এমন অনেক খবর এখানে ছাপা হয়– যা অন্যান্য পত্রিকায় পাওয়া যায় না। মুসলিম-অমুসলিম সবাই মিলে এই পত্রিকাটি খুব ভালোভাবে পরিচালনা করছে। মুসলিমদের সমস্যা নিয়ে পুবের কলম যেভাবে নির্ভীক কণ্ঠে সোচ্চার হয়েছে– তার জন্য তিনি সম্পাদক ও পুরো কলম পরিবারকে ধন্যবাদ জানান। তিনি মন্তব্য করেন, পুবের কলম এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।

তার সুরে সুর মেলান বিশিষ্ট উদ্যোগপাতি ও সমাজসেবী ইশতিয়াক আহমেদ রাজু। তিনি পুবের কলমের দীর্ঘায়ু কামনা করেন।

সাংবাদিক শেখ সদর নইম তাঁর বক্তব্যে বলেন, ইহুদি পরিচালিত মিডিয়াগুলি ইসলাম ও মুহাম্মদ সা.কে নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। সেসব রুখতে গেলে কলমকেই হাতিয়ার করতে হবে। পীরজাদা খোবায়েব আমিনও সঠিক সংবাদ পরিবেশনে পুবের কলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে হাজির ছিলেন পুবের কলমের ম্যানেজার কাজি আলি আকবর, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন হক, শফিকুল ইসলাম, জাইদুল হক, সুব্রত গুপ্ত, প্রদীপ মজুমদার, বিশিষ্ট গল্পকার রক্তিম ইসলাম, মেকাইল রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *