দেখা হলেই দিন সালাম, এটাই শান্তির আহ্বান : আল্লামা মাসঊদ

দেখা হলেই দিন সালাম, এটাই শান্তির আহ্বান : আল্লামা মাসঊদ

দেখা হলেই দিন সালাম, এটাই শান্তির আহ্বান : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : পরস্পরের মাঝে সালাম প্রচার করে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, সালাম একটি সম্মানজনক অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন। আল্লাহ তায়ালা সর্বপ্রথম আদম আ.-কে সালামের শিক্ষা দেন। পরস্পরে সালামের মাধ্যমে সৃষ্টি হয় একে অপরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য।

শুক্রবার (২১ জুন ২০১৯) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

কথার আগে সালাম দেওয়া নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, একজন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের দেখা হলে কথা বার্তার আগে সালাম দিবে। সালামের মাধ্যমে পরস্পরের প্রতি দয়ামায়া, আন্তরিকতা, ভালোবাসা, মমত্ববোধ, দায়িত্ববোধ ও সহমর্মিতার ভাব বৃদ্ধি পায়। আর এসব গুণ যখন একজন মানুষের অন্তরে জাগ্রত হয়, তখন মানবমনের ভেতর লুকিয়ে থাকা অহংকার, বড়ত্ব ভাব, হিংসা-বিদ্বেষ দূর হয়।

আগে সালমকারী অহংকার থেকে মুক্ত মন্তব্য করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, হাদীস শরীফে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি আগে সালাম করবে সে অহংকারের রোগ থেকে মুক্ত। অহংকার থেকে বেঁচে থাকার অন্যতম মাধ্যম সালাম। আর যে ব্যক্তি আগে সালাম করে না, বরং সালামের অপেক্ষায় থাকে, সে অহংকারী। অহংকারী ব্যক্তি আগে সালাম করতে চায় না। আল্লাহ আমাদের আগে আগে সালাম করার তাওফিক দান করুন।

অহংকার একমাত্র আল্লাহর সিফাত উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, অহংকার একমাত্র আল্লাহ পাকের বৈশিষ্ট্য ও অভ্যাস। এটি বান্দার জন্যে শোভা পায় না। তাই অহংকার করা বান্দার জন্যে নির্বোধসুলভ আচরণ। আর যারা আমার ইবাদতে অহংকার করে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *