ফরফরাস না সরফরাজ | ফারুক নওয়াজ
‘টাইগারদের ধরব আজ
পাঁচশত রান করব আজ’–
ফরফরাস না সরফরাজ
তুইতো বেকুব সর্পরাজ!
বাঘের সাথে ফোঁসফোঁসাস
মরার আগেই মরতে চাস..?
তুলতে গেলেই বিষফণা..
শিশ্ন হবে ত্রিশ কণা!
হায়রে গাধা বুদ্ধু খান..
গাসনে হুদাই উর্দু গান–
গরম মাথা ঠাণ্ডা কর..
মাঠেই না-হয় ডাণ্ডা ধর!
মাঠেই করিস যা করার..
যত পারিস আন্ডা পাড়।
ভাবছ আগে ব্যাট নিয়ে
খেলবে মোটা ‘প্যাট’ নিয়ে
সংগে আছে ফখর খান..
খুব সহজে পাঁচশ রান!
কিন্তু বাবা সরফরাজ —
যাইবে কোথায় খাইলে ভাঁজ?
ব্যাটিং শেষে বল হাতে–
চাইবে পিলে চমকাতে?
করবে নাকাল গুগলিতে?
বল পাঠাব হুগলিতে!
ব্যাপার তোমার বুঝছি ঠিক–
ভয় পেয়েছ সাংঘাতিক!
ভয়ের চোটে বকছ ভুল..
আবলতাবল মারছ গুল!
গুল মেরে কী পাইবে পার–
দেখবে চোখে অন্ধকার!
আগেই কেন মারছ হাঁক..
খেলার মাঠে খেলাই থাক!
একটা কথাই কই শেষে–
খেললে ভালো জিতবে সে।
০৫.০৭.২০১৯


