নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, একজন প্রধান বিচারপতি জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু বর্তমানে ভাস্কর্য বনাম মূর্তি নিয়ে তার আচরণে জাতি বিভক্ত হয়ে পড়েছে। তিনি বিতর্কিত হয়ে পড়েছেন বলে অনুমেয়। জাতি হতাশ। এতদপ্রেক্ষিতে তিনি স্বতুস্ফূর্ত পদত্যাগ করে জাতিকে মুক্তি দেবেন- আশা করি।
২৮ মে ২০১৭ রবিবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার প্রচার সম্পাদক সাংবাদিক মাসঊদুল কাদির স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।


