খুলনা মাদানিনগরে জিকিরের আবহ

খুলনা মাদানিনগরে জিকিরের আবহ

ইশতিয়াক আহমাদ : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ইসলাহী প্রোগ্রামের পর থেকে খুলনা জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মাদরাসায় চালু হয়েছে সাপ্তাহিক জিকির। প্রতি সোমবার বাদ এশা জিকরুল্লাহর টানে খোদা প্রেমি আশিকানদের মিলন মেলা ঘটছে মাদরাসার মসজিদে, মাদরাসার ছাত্র ও আসাতেজায়ে কেরাম ছাড়া এলাকাবাসী ও খুলনার বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই এ মজলিসে অংশ গ্রহণের জন্য ছুটে এসেছেন এবং আসবেন নিয়মিত বলে আশা ব্যক্ত করেছেন।

জিকিরের মজলিসে অংশগ্রহণকারীদের অভিব্যাক্তী হলো : সত্যিই এ যেন এক অনন্য পূ্ণ্য কর্ম, যা কিনা আত্মাকে প্রশান্ত করে, দূর করে নফসের ব্যাধী। কলবে স্থাপন করে স্রষ্টার একত্ববাদের মন্ত্র, হৃদয় আলোড়িত হয় পুণ্য কর্মের নেক ইচ্ছায়, খুলনার মত দেশের অন্যন্য স্থানে, এমন কি দেশের বাইরেও এমন অপার্থিব কামিয়াবির ইচ্ছায় আঞ্জাম পাক হাজারো মজলিস। মালিকের প্রতি আমাদের বিশ্বাস, নির্ভরতা আরো বৃদ্ধিপাক, নেক কর্ম আর সুন্দর আখলাকের সোপানে আবার ভূষিত হই আমরা। বিশ্ব সাক্ষী হয়ে থাকুক আরেক নতুন বিস্ময়ের, এমন আশা ব্যক্ত করেছেন অনেকেই।

মজলিস পরিচালক ও মাদানী নগর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ কাসেমী বলেন, আমাদের আকাবির আসলাফ এ মেহনত করে আসছেন যুগ যুগ ধরে। এমনকি ফেদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আস’আদ মাদানী রহ. আমাকে নিজ হাতে ১৩ তাসবিহ এর আমল শিখিয়েছেন। সুতরাং আমরা প্রতি সপ্তাহে সোমবার বাদ এশা এভাবে আল্লাহকে ডাকবো, এতে আমাদের সব কিছু বরকতে ভরে উঠবে ইনশাআল্লাহ।

এরআগে ৩০ জুন রোববার বাদ এশা জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা খুলনা জেলা শাখা আয়োজিত ইসলাহী ইজতেমার ইসলাহী বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ ও আল্লাহর নামের জিকিরের চাইতে মধুর কোন শব্দ নেই।

আল্লাহ নামের জিকির কারো জন্য অনেক সহজ, কারো জন্য মাত্রাতিরিক্ত কঠিন উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, জিহ্বায় আল্লাহ নাম আসাটা অনেক বেশি কঠিন। কতটা কঠিন সেটা বলে বোঝানো যাবে না। বুঝতে হলে ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব’কে জিজ্ঞেসা করতে হবে। আর আল্লাহর প্রিয় বান্দা এবং মুমিনদের জন্য আল্লাহ নামের জিকিরটা খুবই সহজ। মুমিনের জন্য জিকিরের চাইতে সহজ কোন শব্দ নেই। আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের জিহ্বায় তার নাম আসাটা সহজ করে দিয়েছেন। আমরা সহজেই তার নামের জিকির করতে পারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *