নোয়াখালীর ইসলাহী ইজতেমায় থাকছেন আল্লামা মাসঊদ

নোয়াখালীর ইসলাহী ইজতেমায় থাকছেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালীর জেলা শাখা আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমা থাকছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি ও ইজতেমা পরিচালক মাওলানাদেলোয়ার হোসাইন সাইফী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল্লাহর অশেষ মেহেরবানীতে ২৩ ও ২৪ জুলাই (মঙ্গলবার ও বুধবার) থেকে শুরু হচ্ছে নোয়াখালীর দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় নোয়াখালীর আলেম উলামাসহ দেশের বরেণ্য অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

তিনি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে এ ইসলামী ইজতেমা অনুষ্ঠিত হবে।

মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ তিন দিনের এই সংক্ষিপ্ত ইসলাহী সফরে কুমিল্লা, নোয়াখালী ও ফেনি আসবেন। দাওয়াত, তালীম, তাযকিয়া ও ইলায়ে কালিমাতুল্লাহর নানামুখী কর্মসূচীর এক মহান মিশন নিয়ে তাঁর এই সংক্ষিপ্ত সফর।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা নোয়াখালি যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ ইজতেমা ইতিমধ্যে আমরা খুলনাতে করে এসেছি আলহামদুলিল্লাহ। এখন নোয়াখালী করছি। আমরা সারা দেশে এই ইসলামী ইজতেমা করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। আপনারা আসুন নোয়াখালীতে। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

কী কী থাকছে এই ইজতেমায় জানতে চাইলে মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী জানান, বাদ ফজর সূরায়ে ইয়াসিন ও ৬ তাসবীহের আমল, ইশরাক, নয়টা থেকে দশটা পর্যন্ত তালীম, দশটা থেকে বারটা পর্যন্ত শিক্ষা বিষয়ক পরামর্শ।

এছাড়াও বাদ জোহর খতমে খাজেগান, তারপর আম বয়ান, সুধি সম্মেলন, বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, উলামা মাশায়েখ সম্মেলন, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব। রাত তিনটায় তাহাজ্জুদের আমল, ১২ তাসবীহের আমলসহ আরও অসংখ্য আমল দিয়ে সাজানো হয়েছে।

খুলনায় তিনব্যাপী ইসলাহী আয়োজনের স্মৃতিরোমন্থন করে ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল ও আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, খুলনায় অনেক সুন্দর ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও ফেনীতেও ইনশাআল্লাহ ইজতেমা হবে। এর জন্য আপনারা দুআ করবেন।

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *