পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠক মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম -এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আলহাজ্ব ডাক্তার মোখতার হোসেন, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন-অর-রশিদসহ আমেলার সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, প্রকাশ্য দিবালোকে খুন, গুম, ধর্ষণসহ নানা অপরাধের কারণে মনে হয় দেশে কোন সরকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রনহীন বন্যা পরিস্থিতি ও ডেঙ্গু মশার আক্রমণে দেশ আজ ক্ষত বিক্ষত। এই অবস্থা মেনে নেয়া যায় না। দেশের প্রত্যেক নাগরিককে চরম অবস্থা নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ-এর কর্মসূচী সর্বাত্মক সফল করতে সিদ্ধান্ত গৃহীত হয়।


