দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে বাংলাদেশ জমিয়তুল উলামার ঈদ শুভেচ্ছা

দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে বাংলাদেশ জমিয়তুল উলামার ঈদ শুভেচ্ছা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। রোববার (১১ আগস্ট) নিজ কার্যালয় থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানান বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবন্দ।

যৌথ শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখনে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডূকতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরম সহিষ্ণুতা, সাম্য, মৈত্রীসহ বিশ্বজনীন কল্যাণকে ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক—এ প্রত্যাশা করি।

আল্লামা মাসঊদ বলেন, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। তিনি বলেন, শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিবনির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। তিনি বলেন, ‘বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক—আজকের দিনে আমি মহান রাব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

যৌথ শুভেচ্ছা বার্তায় দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আরও শুভেচ্ছা জানান, বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মাওলানা আবুল কাসিম, মাওলানা দেলওয়ার হুসাইন সাঈফী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম খান, মুফতি ইবরাহিম শিলস্তানী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী, মুফতি কেফায়াতুল্লাহ, মুফতি আব্দুর রাজ্জাক আল হোসাইনী, মুফতি গোলাম রহমান, মাওলানা জসীম উদ্দীন নদবী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ক্বারী সামসুল হক ও মাওলানা উবায়দুর রহমান।

এছাড়াও শুভেচ্ছা জানান, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা আবু সুফিয়ান যাকী, মুফতি তাজুল ইসলাম ক্বাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আব্দুল আলীম ফরিদী, মাওলানা আবু বকর বাগেরহাট, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা ওয়ালি উল্লাহ মাসুদ।

দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *