সোমবার রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
পাথেয় রিপোর্ট : ভোলার বোরহানুদ্দিনে ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভ-এর সর্বোচ্চ শাস্তি দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার বিকাল তিনটায় রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করবে। এ ছাড়া আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ দিবস- সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হবে।
ভোলায় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে শতাধিক নিহত-আহতের ঘটনায় চরমোনাই পীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ দিবস- সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হবে।
প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেবের সভাপতিত্বে কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি মিটিং এ সিদ্ধান্ত। ভোলায় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে শতাধিক নিহত-আহতের ঘটনায় পীর সাহেব চরমোনাই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে ২১ অক্টোবর ২০১৯ সোমবার বিকাল ৩ টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ দিবস- সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হবে।
প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জরুরী মিটিং এ সিদ্ধান্ত হয়।


