ভুয়া মুসলিম শাহরুখ, পাশে দাঁড়ালেন শাবানা

ভুয়া মুসলিম শাহরুখ, পাশে দাঁড়ালেন শাবানা

ভুয়া মুসলিম শাহরুখ, পাশে দাঁড়ালেন শাবানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বলিউড জগতে দুর্দান্ত পারফর্ম শাহরুখ খানের। কিন্তু এতসব ভেতর দিয়েও তার মুসলিম পরিচয়টা মাঝে মাঝে বড় হয়ে ওঠে। কারণ, যখন কেবল মুসলিম হিসেবেই তাকে ভারত ছেড়ে পাকিস্তান যাওয়ার গালাগাল দেয়া হয় বা আমেরিকার বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়- তখনতো বিষয়টি ভাবনীয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হয়েছে শাহরুখকে নিয়ে।

তিনি ভুয়া মুসলিম। প্রকৃত মুসলমান নয়। তা নিয়ে আবার জবাব দিয়েছেন আরেক বলিউড তারকা শাবানা আজমী। বাস্তবে সকল উৎসবেই ভক্তদের শুভেচ্ছা জানিয়ে থাকেন বলিউড বাদশা শাহরুখ খান। তেমনেই দীপাবলিতেও ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিতে সবার কপালে তিলক লাগানো ছিল। আর এই ছবি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলিউডের কিং খান।

এই ছবি দেখে কট্টরপন্থী মুসলিমরা শাহরুখকে ‘ভুয়া মুসলিম’ বলেছে। সোশাল মিডিয়াতে তাকে ট্রল করা হচ্ছে ‘ভুয়া মুসলিম’ বলে। এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছেন শাহরুখ খান। বরাবরই এসব বিতর্কে নিরব থাকেন তিনি। এবারও তিনি এই বিষয়ে চুপ।

তবে শাহরুখের হয়ে মুখ খুলেছেন বলিউডে এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানা আজমি। তিনি টুইটারে লিখেছেন, ‘ তিলক পরায় শাহরুখকে অনেকে ভুয়া মুসলিম বলছে, এটা শুনে আমি অবাক হয়েছি। ইসলাম ধর্ম এত সংকীর্ণ নয় যে ভারতের সুন্দর একটা রীতি পালনের কারণে তোপের মুখে পড়তে হবে। যারা এসব করছেন তারা হয়তো না বুঝেই করছে।

আগেও শাহরুখ হিন্দু রীতি পালন করে ট্রলের শিকার হয়েছিলেন। এ বছর গণেশ চতুর্থীতে গণেশের পূজা করতে দেখা যায় শাহরুখকে। এই ছবির জন্যও বিতর্কিত হয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *