কাশ্মীরে ৫ বাঙালি হত্যার শোকে মূহ্যমান মুর্শিদাবা

কাশ্মীরে ৫ বাঙালি হত্যার শোকে মূহ্যমান মুর্শিদাবা

কাশ্মীরে ৫ বাঙালি হত্যার শোকে মূহ্যমান মুর্শিদাবা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের বাছাই করা সাংসদদের কাশ্মীর সফরের দিনেই ছয় বাঙালি শ্রমিক খুন হয়েছেন। নিহতরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা ৷ মুর্শিদাবাদের বহালনগর গ্রাম থেকে যাওয়া জনা পনেরো শ্রমিকের একটি দল কুলগামের কটরাসু গ্রামে একটি কাঠের বাড়িতে ভাড়া থাকতেন।

আপেল বাগানে কাজ করতে প্রতি বছরই কাশ্মীরে যেতেন ওঁরা। আজ সন্ধেয় তাঁদের কয়েক জনকে ঘর থেকে বার করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিহত হন ৬ জন। তাঁদের মধ্যে রয়েছেন রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিম শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮), রফিকুল শেখ (৩০)। আহত হয়ে অনন্তনাগের হাসপাতালে ভর্তি জ়হিরুদ্দিন। সেনা ব্যাটেলিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিশ এলাকায় তল্লাশি শুরু করেছে।

হত্যার এই ঘটনায় শোকের ছায়া মুর্শিদাবাদে৷ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে৷ পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়৷ তবে জঙ্গিদের কবলে পড়বে নিরপরাধ শ্রমিকরা, তা কেউই ভাবতে পারেননি৷
গত ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয় ভারত। এ বিষয়ে স্থানীয় লোকজনের অভিজ্ঞতা জানতেই সেখানে সফর করে ওই প্রতিনিধি দলটি।

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই উপত্যকায় ট্রাক চালক এবং শ্রমিকরা হামলার শিকার হচ্ছেন। বিশেষ করে যারা কাশ্মীরের বাইরে থেকে উপত্যকায় প্রবেশের চেষ্টা করছেন তাদেরকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এর আগে গত সোমবার অনন্তনাগ এলাকায় উদমপুর জেলা থেকে আসা এক ট্রাক চালককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত চারজন ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়েছে।

গত ২৪ অক্টোবর সোপিয়ান জেলায় দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়। তারা কাশ্মীরের বাইরে থেকে উপত্যকায় প্রবেশ করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *