বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, কুরআন অবমাননার জন্যই মুআবিয়াকে লক্ষ্য বানিয়েছিল সাহাবা বিদ্বেষিরা। নবীজীর দুশমন একশ্রেণীর মানুষ নেক সূরতে সাধারণ মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে।
রোববার রাতে মৌলভীবাজার ইকরা চত্বরে ইসলাহী মাহফিলে এসব কথা বলেন।
অন্তর চক্ষু খোলার আহ্বান জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, গুণাহের আধিক্যে আমাদের অন্তর কালচে হয়ে গেছে। আমাদের অন্তর চক্ষু বন্ধ হয়ে গেছে। ঈমানের রৌশনিতে অন্তর চুক্ষু খুলতে হবে। আল্লাহর নামের জিকির করতে হবে। আর অন্তর চক্ষু খুলে গেলে পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ ও তাঁর রাসূলকে দেখার সৌভাগ্য আমাদের নসিব হবে।
ইসলাহী বয়ানের পর প্রোগ্রামে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।


