‘ইলম’ বান্দার জন্য আল্লাহ প্রদত্ত্ব বিশেষ নিয়ামত : রেঙ্গায় ফরীদ উদ্দীন মাসঊদ

‘ইলম’ বান্দার জন্য আল্লাহ প্রদত্ত্ব বিশেষ নিয়ামত : রেঙ্গায় ফরীদ উদ্দীন মাসঊদ

‘ইলম’ বান্দার জন্য আল্লাহ প্রদত্ত্ব বিশেষ নিয়ামত : রেঙ্গায় ফরীদ উদ্দীন মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘ইলম’ বান্দার জন্য আল্লাহ প্রদত্ত্ব বিশেষ নিয়ামত মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ইলমে ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত অসংখ্য অগণিত। তবে সবচেয়ে বড় নিয়ামত ইলম।

আল্লাহ তাআলার তার নির্বাচিত বান্দাদেরকে ইলমে ওহীর জ্ঞান দান করেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ সবাইকে ইলম অর্জনের যোগ্যতা দিয়েছেন এবং সবাইকে ইলম দান করেন। তবে ইলমে ওহীর জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দেন না। ইলমে ওহীর জ্ঞান একমাত্র তার নির্বাচিত বিশেষ এক শ্রেণীর বান্দাদেরকে দান করেন।

সোমবার (১১ নভেম্বর) বাদ জোহর জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট-এর জামে মসজিদে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব বলেন।

সোমবার সকাল ৮টায় বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত এক দিনব্যাপী ইসলাহী ইজতেমা শেষে সিলেটের দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমায় অংশ গ্রহণের লক্ষ্যে যাত্রাপথে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত, মাওলানা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ.-এর খলিফা, মাওলানা বদরুল আলম শায়খে রেঙ্গা রহ.-এর কবর জিয়ারত উদ্দেশ্যে রেঙ্গা মাদরাসায় অবস্থান করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শায়খে রেঙ্গা রহ.-এর ছেলে, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান আল্লামা মাসঊদকে অভ্যর্থনা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, শায়খে রেঙ্গা রহ.-এর নাতী মাওলানা মনজুর আহমদ, রেঙ্গা মাদরাসার শিক্ষক মাওলানা কবির আহমদ, সহকারী শিক্ষা সচিব মাওলান তালিব উদ্দিন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা এজাজ আলী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইকবাল বিন হাশিম, মাওলানা জমশেদ আলী, প্রমুখ।

মজলিসে উপস্থিত মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশের জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ইলমে ওহী কোন মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধি, অভিজ্ঞতা, উপলব্ধি থেকে আসে না। ইলমে ওহী স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাঈল আ. এর মাধ্যমে রাসূল সা. এর নিকট এসেছে।

আল্লামা মাসঊদ বলেন, ইলমে ওহী অর্জনের জন্যে গুণাহ থেকে বেঁচে থাকতে হবে। হৃদয়ে ইলমে ওহীর গুরুত্ব অনুভব করতে হবে এবং এই ইলম হাসিল করার জন্য পরিপূর্ণ চেষ্টা করতে হবে।

গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *