পাথেয় রিপোর্ট : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোর সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ষোলগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।


