পিকআপভ্যানে গরু, ভারতে ২ জনকে পিটিয়ে হত্যা

পিকআপভ্যানে গরু, ভারতে ২ জনকে পিটিয়ে হত্যা

পিকআপভ্যানে গরু দেখে 

ভারতে ২ জনকে পিটিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানের হাতে গরু বেমানান। কারণ তারা গরু জবাই করে গিলে ফেলেন। ভারতের পিকআপভ্যানে স্বমহিমায় গরু ক্যারি করেও প্রাণে বাঁচলেন না এক মুসলিম। এক মুসলিমসহ দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের কোচবিহারে বৃহস্পতিবার ভোরে এ গণপিটুনির ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, নিহতদের মধ্যে রবিউল ইসলাম নামে একজনের বাড়ি কোচবিহারের দিনহাটার ওকলাবাড়িতে। নিহত অপরজন প্রকাশ দাসের বাড়ি একই জেলার মাথাভাঙা শহরে। দুজনের বয়স ত্রিশের কাছাকাছি।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, ‘গরু চোর’ সন্দেহে এদিন দুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পর দুজনেরই মৃত্যু হয়।

তিনি বলেন, একটি পিকআপ ভ্যানে করে ওই দুজন গরু নিয়ে যাচ্ছিলেন। পিকআপটি ধাওয়া করে আটকায় স্থানীয়রা। পরে গাড়ি থেকে নামিয়ে দুজনকে গণপিটুনি দেয় তারা।

এই পুলিশ কর্মকর্তা জানান, গণপিটুনির ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত ভারতে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি-বিজেপি ক্ষমতায় আসার পর গরু নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনা বেড়েছে। এসব ঘটনায় নিহতদের প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *