স্বাভাবিক হলো শাহজালাল-শাহ আমানতে বিমান চলাচল

স্বাভাবিক হলো শাহজালাল-শাহ আমানতে বিমান চলাচল

স্বাভাবিক হলো শাহজালাল-শাহ আমানতে বিমান চলাচল

পাথেয় রিপোর্ট :: দেশের অভ্যন্তরে যারা ফ্লাইট ব্যবহার করেন তারা কেবলই দ্রুততর সময়ে পৌঁছাতে যান, প্রয়োজন অনেক বেশি বলেই। কিন্তু এখন রাজধানীর হযরত শাহজালাল ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কুয়াশা বেড়ে যাওয়ায় অস্বাভাবিক হয়ে গেল বিমান চলাচলে। এর আগে সকাল ৬ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার-ই-আলম বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় সকাল ৬ টা থেকে শাহ আমানত ও শাহজালালে বিমান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৯ টা থেকে বিমান চলাচল শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট চট্টগ্রামে আসেনি। এছাড়া আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট চট্টগ্রামে ল্যান্ড করতে বিলম্ব হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় বেলা ১১টা থেকে শাহজালালে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

এদিকে আগামী দুই থেকে তিনদিন নদী অববাহিকায় কুয়াশার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *