কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি নিন : যুব সমাজকে ইশা মহাসচিব

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি নিন : যুব সমাজকে ইশা মহাসচিব

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি নিন : যুব সমাজকে ইশা মহাসচিব

পাথেয় রিপোর্ট :: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৪৯ বছরেও স্বাধীনতার সুফল পাইনি। তাই স্বাধীনতার সুফল পেতে হলে ইসলামকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে।

২০ ডিসেম্বর ১৯” শুক্রবার যাত্রাবাড়ীস্থ হামিদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন যাত্রাবাড়ী থানা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তাব্য করেন ৷

তিনি বলেন এদেশের মানুষ আর অযোগ্যদের ক্ষমতায় দেখতে চাইনা ৷ এদেশের সাধারণ মানুষ এ ধরনের উন্নয়নের জোয়ার দেখতে চাই না ৷ তারা নিরাপদে বাস করতে চাই, শান্তিতে থাকতে চাই ৷ নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চাই৷ তাই এদেশের যুব সমাজকে সংগ্রামের মাধ্যমে জালিম সরকারের পতন ঘটিয়ে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে হবে ৷

সম্মেলনে সভাপতি মাওলানা ওবায়দুল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।

ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য আলহজ্ব এমদাদুল ফেরদৌস যাত্রাবাড়ী থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ইসমাঈল হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *