আমাকে বিমোহিত করেছে অন্তর্জাতিক হাদীস কনফারেন্স

আমাকে বিমোহিত করেছে অন্তর্জাতিক হাদীস কনফারেন্স

আমাকে বিমোহিত করেছে অন্তর্জাতিক হাদীস কনফারেন্স

মাওলানা সাইদুজ্জামান নূর :: ভোরের কাঁচা রোদ গায়ে মেখে সকালে গিয়েছিলাম জামিয়া ইকরা বাংলাদেশের অন্তর্জাতিক হাদীস কনফারেন্স। বসেছিলাম সুনানে তিরমিযী শরীফের দরসে। ক্বালা ক্বালা শব্দে নবীজী সা.-এর হাদীস শুনে মুগ্ধ হয়েছে আমার হৃদয়। মুহাদ্দিসীনদের যুগের অনুসরণে মতনে হাদীসের তেলাওয়াত হয়েছে এই কনফারেন্সে। জামে তিরমিযি আদ্যোপান্ত পড়া হবে এই মুবারক মজলিসে।

আমার মনে হয় বাংলাদেশে এমন আয়োজন প্রথম। বর্তমান যুগে বহু ফেতনা শুরু হয়েছে। বিশেষ ভাবে একদল মানুষ হাদীসকে অস্বীকার করছে। এবং আরও একদল সহীহ হাদীস-জয়িফ হাদীস বলে সাধারন মানুষকে হাদীস থেকে দূরে নিয়ে যাচ্ছে। মূলত মুসলমানদেরকে হাদীস থেকে দূরে রাখা মানেই ইসলাম থেকে দূরে রাখা। বর্তমান এই ফেতনায় সময়ে এই আয়োজন সত্যি প্রসংসার দাবি রাখে।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. একজন চিন্তাশীল আলেম। তিনি যেই কাজটি প্রথমে শুরু করেন সেটাতে আমাদের অনেকেই দ্বীমত পোষণ করেন। যেমন- বাংলাদেশে আলেমদের মাঝে বাংলা চর্চার কাজ কিছু আলেম নিয়ে তিনি প্রথম শুরু করেন, তারপর আন্তর্জাতিক হামদ নাত মাহফিল, জঙ্গিবাদ বিরোধী আন্দোলন ও ফোতওয়া, ইত্যাদি ইত্যাদি। এই সবকিছু প্রথমে উলামায়ে কেরাম দ্বি-মত পোষণ করলেও পরে তার মতকেই পছন্দ করেছেন।

আমার মনে হয়, এই আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিসের আয়োজনের দ্বারা আমাদের মাঝে পারস্পরিক চিন্তার দ্বার উন্মোক্ত হবে। হাদীসের ব্যাপক চর্চা বৃদ্ধি পাবে। অন্তরে নবীজীর ভালোবাসা আরও জন্ম হবে। আল্লাহ এই মহতি অনুষ্ঠানকে কবুল করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *