আন্তর্জাতিক হাদীস কনফারেন্সের সমাপনী সম্মেলন শুক্রবার

আন্তর্জাতিক হাদীস কনফারেন্সের সমাপনী সম্মেলন শুক্রবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর চৌধুরীপাড়ার জামিআ ইকরা বাংলাদেশে বিশ্বের খ্যাতিমান হাদিস বিশারদদের উপস্থিতিতে ৬ দিনব্যাপী আন্তর্জাতিক হাদীস কনফারেন্সের সমাপনী সম্মেলন শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ইকরা বাংলাদেশ মিলনায়তনে শুক্রবার বিকেল ৫.০০ টায় সুনানে তিরমিযী শরিফের দরসে উপস্থিত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে।

তিরমিযী শরিফের সনদ প্রদান করবেন- ০১. মদিনা শরীফের বিশিষ্ট হাদিস বিশারদ শায়খ আব্দুল ওয়াহিদ আল মায়দানী, সৌদি আরব। ০২. মদীনা শরীফের বয়োবৃদ্ধ হাদিস বিশারদ শায়েখ মুহাম্মাদ আব্দুল মাজেদ আল হান্নাবী। ০৩. মাখতুতাত ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ ডক্টর নাজম আব্দুর রহমান খালাফ, ইরাক। ০৪. মিসরের বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ ইসমাঈল আতিয়্যা, ০৫. ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশ। ০৫. মাওলানা নুরুদ্দীন লাহোরী, বাংলাদেশ। ০৬. শায়েখ নাসির খান (রহ.)-এর ছাত্র মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ প্রমুখ।

এ ছাড়াও ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, সিঙ্গাপুর, লেবানন, মালয়েশিয়া, ভারতসহ দেশীবিদেশী অসংখ্য ইসলামিক স্কলারগণ আন্তর্জাতিক হাদীস কনফারেন্সের সমাপনী সম্মেলনে উপস্থিত থাকবেন বলে কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

এরআগে গত ১২ জানুয়ারি ২০২০ রোববার সকল ১০টা থেকে মুহাদ্দিসীনদের যুগের অনুসরণে জামে তিরমিযি আদ্যোপান্ত পড়ার এ মুবারক মজলিস শুরু হয়। শুক্রবার বিকেল ৫.০০ টায় সমাপনী সম্মেলনের মাধ্যমে হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিসের সমাপ্তি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *