আফ্রিকার দেশ বুরুন্ডিতে ৫৫৫ জনের ইসলাম গ্রহণ

আফ্রিকার দেশ বুরুন্ডিতে ৫৫৫ জনের ইসলাম গ্রহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে সাড়ে পাঁচ শ’ মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম প্রচারক সংস্থা জমইয়্যাতুত তালিম ওয়াত তামনিয়া এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি বলছে, বুরুন্ডিতে তাদের পাঁচটি দাওয়াতি সফরে ৫৫৫ জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। এই সফরে তারা বুরুন্ডির বেশির ভাগ গ্রামে সফর করেছে।

সংস্থার মুখপাত্র জালাল বিন ফাহাদ মুরাইসি বলেন, প্রথম দুই সফরে ২৩৪ জন, তৃতীয় সফরে ২২১ জন, চতুর্থ সফরে ৬৮ জন এবং পঞ্চম সফরে ৩১ জন ইসলাম গ্রহণ করে। সংস্থাটি প্রথম তিন সফরে তিন হাজার ৪০০ এবং শেষ দুই সফরে ১০০ করে ২০০ জনকে খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা করে।

জমইয়্যাতুত তালিম ওয়াত তামনিয়া বুরুন্ডির একটি সহযোগিতামূলক দাওয়াতি প্রতিষ্ঠান। সাধারণ মানুষের সহযোগিতা, ইসলাম শিক্ষা ও ইসলাম প্রচারে কাজ করে তারা।

পিউ ফোরাম ডট অর্গের মতে, উত্তর আফ্রিকার দেশ বুরুন্ডিতে মুসলিম জনসংখ্যা ৩ শতাংশ, যা ধীরে ধীরে বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *