দাবার বোর্ডে নয়, হুইল চেয়ারে সিয়াম

দাবার বোর্ডে নয়, হুইল চেয়ারে সিয়াম

স্পোর্টস রিপোর্ট ● কথা ছিল দাবার বোর্ডের সামনে একমনে অনুশীলন করার। তার পরিবর্তে হুইল চেয়ারে করে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হাসপাতালে নিজের জীবনকে রক্ষা করতে। বলছিলাম ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের কথা। বর্তমানে যিনি পিএল আইডি এল ৪-৫ রোগে আক্রান্ত। ডাক্তাররা বলছেন দ্রুত অপরেশন করতে না পারলে অচিরেই প্রসাব-পায়খানা বন্ধ হয়ে মারা যাবেন এই উদীয়মান দাবাড়ু।

২২০১ রেটিং পয়েন্ট পাওয়া এই দাবাড়ুরও কণ্ঠেও এখন বাঁচার আকুতি। তিনি কান্না ভেজা কণ্ঠে আকুতি নিয়ে বলেন, ‘ভাই আমি সুস্থ হয়ে আবার দাবা খেলতে চাই। আমার আর্থিক সামর্থ্য নেই, যা দিয়ে আমি এত বড় অপারেশন করতে পারি। অপারেশন করলেই আমি সুস্থ হয়ে যাবো।’

২০১৩ সালে সিয়ামের মা মারা যাবার পর টিউশনি করে নিজে পড়াশুনা করছেন এবং ছোট ভাইয়ের খরচ চালাচ্ছ্নে। ছোট ভাইয়ের কথা বলার সময়ও চোখ ভিজে ওঠে সিয়ামের। সিয়াম বলেন, মা মারা যাবার পর, আমাদের দুই ভাই এর আপন শুধু আমরা দু’জনই। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছোট ভাইটার আর কেউ থাকবে না।
সিয়াম ইতোমধ্যেই সাহায্যের জন্য ফেডারেশনে চিঠি দিয়েছে।

আশা করছে খুব দ্রুতই সাহায্য পাবেন তিনি। এ ব্যাপারে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহবুদ্দীন শামীম বলেন, আমরা আগামী রোববার সিয়ামকে সাহায্যের ব্যাপারে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিবো। আশা করছি দ্রুতই আমরা ওকে সুস্থ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

তবে যাই ঘটুক না কেন, দ্রুত সুস্থ হয়ে ফিরতে চায় দাবার কোর্টে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় সারা পৃথিবী জুড়ে। সকলের নিকট সে সাহায্য এবং দোয়া প্রার্থনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *