শবে মেরাজের ইবাদত বাসায় করার অনুরোধ

শবে মেরাজের ইবাদত বাসায় করার অনুরোধ

শবে মেরাজের ইবাদত বাসায় করার অনুরোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র শবে মেরাজের ইবাদত ঘরে বসে করার অনুরোধ জানিয়েছে দেশের ইসলামিক ফাউন্ডেশন। নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে সরকারি এই ইসলামী সংস্থা।

এদিকে সবসময় বাসায় সুন্নাত নামাজ আদায় করে মসজিদে আসার আহ্বান জানান বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য নয়, সবসময় বাসায় অজু করে সুন্নাত নামাজ আদায় করেই মসজিদে আসা উচিত। এটাই সুন্নাতে নববীর দাবি। কিন্তু আমরা মনে করি, নামাজ মানেই হলো মসজিদকেন্দ্রীক। আসলে তা নয়। মসজিদ ইবাদতের একটি উত্তম কেন্দ্র। কিন্তু বাসায় কোনো ইবাদত করা যাবে না এমনও তো নয়।

শবে মেরাজের ইবাদতও তিনি বাসায় থেকেই করার আহ্বান জানিয়েছেন।

সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা। বাংলাদেশের মুসলমানরা শবে মেরাজ পালন করবেন আজ রোববার।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার রোববার সকালে গণমাধ্যমকে বলেন, আমরা সবাইকে বলেছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে যান জামাতে নামাজ পড়তে, তারা যেন বাসায় অজু করে সুন্নত নামাজটা বাসায় পড়ে তারপর মসজিদে যান ফরজ নামাজ পড়তে। এটা স্বল্প সময়ের জন্য।

আজ পরিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।

প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়।

কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।

নভেল করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইইডিসিআর; মৃত্যু হয়েছে দুইজনের। আর বিশ্বে এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *