লাশের দাফন-কাফনই হবে, প্রয়োজনে বিশেষ টিম ও স্থান নির্বাচন করুন : আল্লামা মাসঊদ

লাশের দাফন-কাফনই হবে, প্রয়োজনে বিশেষ টিম ও স্থান নির্বাচন করুন : আল্লামা মাসঊদ

লাশের দাফন-কাফনই হবে, প্রয়োজনে বিশেষ টিম ও স্থান নির্বাচন করুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাস (কভিড-১৯) ভয়াবহ আকার ধারণ করেছে। দেশে দেশে মৃতের সংখ্যা বেড়েই চলছে। বাংলাদেশেও হানা দিয়েছে এই মহামারি।

জাতির ঐক্যবদ্ধ থাকার এই সময়ে একটি গোষ্ঠী মৃতদেহ নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে। মানবজীবনের অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি উপজীব্য করে মুসলমানদের উস্কে দিতে যাচ্ছে অনেকে। তাদের দাবি, করোনা ভাইরাসে মৃত মুসলমানদের লাশ দাফন না করে যেন পুড়িয়ে দেয়া হয়।

ইসলামের দৃষ্টিতে লাশ বিকৃতি করা অত্যন্ত জঘন্য কাজ। সুতরাং দাফন-কাফনই করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, ‘ইসলামের দৃষ্টিতে লাশ বিকৃতি করা অত্যন্ত জঘন্য কাজ। সুতরাং দাফন-কাফনই করতে হবে।

আমি কর্তৃপক্ষকে আহবান জানাই, যথাযথ সতর্কতা ও যাবতীয় সুরক্ষা মূলক ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনে দাফনকার্যের জন্য বিশেষ টিম তৈরী করুন।

ঢাকায় ইতোমধ্যেই স্থান নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট স্থানে শরীয়তের নির্দিষ্ট বিধি মোতাবেক যেন লাশ দাফন করা হয়।’

এদিকে দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

তিনি জানান, নতুন করে আরও ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৩ জন। নতুন ছয় রোগীর মধ্যে পুরুষ তিন জন, নারী তিন জন।

এই কর্মকর্তা আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে দুই জন নার্স, একজন চিকিৎসক।

আক্রান্ত ৩৩ জনের মধ্যে এখন ঢাকায় আছেন ১৫ জন, মাদারীপুরে আছেন ১০ জন, নারায়ণগঞ্জে আছেন তিন জন, গাইবান্ধায় দুই জন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *